শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপার পাইকারী বাজারে আগুনঝরা মূল্য
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপার পাইকারী বাজারে আগুনঝরা মূল্য
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপার পাইকারী বাজারে আগুনঝরা মূল্য

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের বাজারে আগুনঝরা দাম। সাপ্তাহিক বাজার গতকাল মঙ্গলবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভ খুঁজতে কোমর বেঁধে হাটে নেমেছেন। প্রতিমন পেঁয়াজ ৫ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দূর্গন্ধযুক্ত পঁচানষ্ট, অঙ্কুরিত পেঁয়াজের দাম ৪ থেকে ৫ হাজার টাকা, আর ভাল পেঁয়াজের দাম সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকা। তবে বাজার ঘুরে বড় কোন আড়তদার, মজুৎদারের গুদামজাত করা পেঁয়াজের দেখা মেলেনি। পাইকারী বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খুচরা পেঁয়াজের মূল্য। অপরদিকে বাজারে আর দেখা নেই নতুন মুড়ি পেয়াঁজের, চাষীরা বলছেন আরো ৩ সপ্তাহের আগে নতুন মুড়ি পেঁয়াজ বাজারে আসার সম্ভাবনা নেই। খুচরা বাজারে ২’শ থেকে আড়াইশ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, মাঠে থাকা মুড়ি পেঁয়াজ তুলতে কৃষকের অন্তত আরো দু’তিন সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আরো বলেন শুধু পেঁয়াজ নয়, বাজার নিয়ন্ত্রনে রাখতে সব কৃষি পন্যরই যথাযথভাবে সংরক্ষনের বিষয়ে কৃষকদের আরো যতœশীল হতে হবে।

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-১৯ অনুদানের চেক বিতরন
ঝিনাইদহ :: ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-১৯ অর্থ বছরের ১৩ লক্ষ ৬০হাজার টাকার অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এউপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান। মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এনডিসি আবু সালেহ মো: হাসনাত , সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল লতিফ শেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সি ফিরোজা সুলতানা, শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম ,মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, কালিগন্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,হরিনাকুন্ডু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন ইসলাম, লাবন্য নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন,মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মঞ্জুশ্রী রায়,ডেসা নির্বাহী পরিচালক নাজমা পারভীন, নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন সুলতানা প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রদীপ সাহা,প্রশিক্ষক ফৌজিয়া হক জুই,ইব্রাহিম হোসেন,এসএম সোহেল রানা,শিললুর রহমান,প্রদীপ সাহা প্রমূখ।আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অতিথি হিসেবে ৩টি ক্যাটাগরি তে ৭৫টি সমিতির সভাপতি ও সম্পাদিকার কাছে ১৩ লক্ষাধীক টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার।

হরিণাকুন্ডুতে পাশাপাশি তাফসীর মাহফিলের আয়োজন : এলাকাজুড়ে উত্তেজনা

ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে একই জায়গায় দুইটি তাফসীর ও দোয়া মাহফিল আয়োজন করে প্রতিপক্ষ দুইট গ্রুপ।এ নিয়ে সহিংসতার আশঙ্কায় একটি মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে থেকেই ২৭ ও ২৮ নভেম্বর ভায়না মধ্যপাড়া ঈদগাহ ও মসজিদ মাঠে তাফসীরুল কুরআন মাহ্ফিল এর প্রচারণা চালিয়ে যাচ্ছে আয়োজক কমিটি। পাশাপাশি ভায়না আনোয়ার হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে একই তারিখে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে প্রচার চালাতে থাকে। উভয় পক্ষই অনুমতির জন্য প্রশাসনের নিকট আবেদন করে। দুই পক্ষকেই প্রথম পর্যায়ে অনুমতি প্রদান করে জেলা প্রশাসন ও পুলিশ। কিন্তু মাহফিল দুইটি ৫০০ গজের মধ্যে আয়োজন করায় হরিণাকুন্ডু থানা পুলিশ আনোয়ার হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় মাঠের মাহফিলটি বন্ধ করে দেয়। এদিকে সচেতন মহল জানান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ২দিন ব্যাপি মাহফিলের মাইকের শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে। পরীক্ষা শেষ হলে এমন আয়োজন করলে ভাল হয়। ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছমির উদ্দীন বলেন, ভায়না গ্রামের লোকজন বেশ শান্তি প্রিয়। এখানে দুই পক্ষের বিশৃঙ্খলা বা সহিংসতার কোন সম্ভাবনা নেই। তাছাড়া উপজেলা প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত আছেন আশাকরি খারাপ কিছু ঘটবেনা। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভায়না গ্রামে ভুলক্রমে ডিএসবি থেকে দুইটি তাফসীর মাহফিলের অনুমতি দিলেও আমরা জানার পর পরই সহিংসতা এড়াতে একটি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ