সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
প্রত্যুষে ৩ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর বিশাল বিজয় শোভাযাত্রা সহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় উপজেলা মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পরই পুলিশ, আনসার, ভিডিপি, ব্যান্ডদল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট দল ও গালর্স গাইড কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবির প্রমুখ।
সারাদিনের কর্মসূচির মধ্যে আরও রয়েছে, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের প্রতি সংবর্ধনা এবং উপজেলার গেজেটভুক্ত ৮জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড বিতরন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, কয়েকটি প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশনসহ সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও ক্লোজআপ ওয়ান এর খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় বিজয় কনসার্ট এর আয়োজন করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১