শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় আন্তর্জাতিক কনফারেন্স শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় আন্তর্জাতিক কনফারেন্স শুরু
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

---স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “অর্থনৈতিক উন্নয়নে পদার্থ বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের আজকের উৎকর্ষতার পেছনে পদার্থ বিজ্ঞানের বিস্ময়কর ভূমিকা রয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ইস্যু ৪র্থ শিল্পবিপ্লবকে বলা হচ্ছে ‘ফিউশন অব টেকনোলজিস’। যেটা ডিজিটাল ও ফিজিক্যাল জগতের সিস্টেমকে পুরোপুরি বদলে দিচ্ছে। এই বিপ্লব ইতোমধ্যে উৎপাদন, ব্যবস্থাপনা ও পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে দিয়েছে। এখানেও পদার্থ বিজ্ঞানের একটা ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ম্যানিফেস্টো ঘোষণা করেছেন। একইসাথে উন্নত বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ গ্রহণ করেছেন। এসব রূপকল্প বাস্তবায়নে পদার্থ বিজ্ঞানীদের মৌলিক ভূমিকা রয়েছে।” চুয়েট ভিসি আরো বলেন, “পরিবর্তিত বিশ্বব্যবস্থার সাথে আমাদের গ্র্যাজুয়েটদের তৈরি হতে হবে। সেজন্য ক্লাসরুম ও একাডেমিক বইয়ের সাথে এক্সমেরিমেন্টাল শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এ ধরণের আন্তর্জাতিক কনফারেন্স একাডেমিক এক্সিলেন্স বৃদ্ধির পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সর্ম্পকোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বিশ্বাস করি।”

তিনি ১৮ ডিসেম্বর সকাল ০৯.৩০ ঘটিকায় চুয়েটের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত পদার্থ বিজ্ঞান বিভাগের দুইদিনব্যাপী 3rd International Conference on Physics for Sustainable Development & Technology (ICPSDT-2019) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে কনফারেন্স স্পীকার হিসেবে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. এম. শমসের আলী 4th Industrial Revolution & Sustainable Development শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্স চেয়ার ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং কনফারেন্সের টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সাজনীন আকতার লামিয়া ও হাবিবুল্লাহ সরকারের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্স ড. স্বপন কুমার রায়।

কনফারেন্স স্পীকার এমিরেটাস অধ্যাপক ড. এম. শমসের আলী বলেন, ৪র্থ শিল্পবিপ্লব এবং টেকসই উন্নয়ন সমান্তরালে এগিয়ে যাচ্ছে। একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করে। উন্নত বিশ্বের সাথে আমাদেরকে একইতালে এগিয়ে যেতে হলে তরুণপ্রজন্মের মেধাকে কাজে লাগাতে হবে।

Highlighting Innovations : Challenges in Physics স্লোগানে এবারের কনফারেন্সে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত, ফ্রান্স, মালেয়শিয়া, ইন্দোনেশিয়া, হংকং, নাইজেরিয়া ও বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় ২৫০ জন শিক্ষক, বিজ্ঞানী, গবেষক, উদ্যোক্তা, প্রফেশনাল্স ও স্ব-স্ব ক্ষেত্রে বিশেষজ্ঞগণ অংশ নিয়েছেন। উক্ত কনফারেন্সে পদার্থ বিজ্ঞান বিষয়ের নিয়মিত আলোচনার পাশাপাশি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হচ্ছে। উল্লেখ্য, দুইদিনব্যাপী এই কনফারেন্সে ৩টি কী-নোট স্পীচ, ২টি ইনভাইটেড টক, ১০টি টেকনিক্যাল সেশন এবং একটি পোস্টার প্রেজেন্টেশন থাকছে। এবার প্রাথমিকভাবে গৃহীত মোট ১৮৯টি অ্যাবস্ট্র্যাক্ট (Abstract) এর মধ্য থেকে ১৫৭টি গবেষণা প্রবন্ধ (৮৮টি Oral এবং ৬৯টি Poster Presentation কনফারেন্সে উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

কনফারেন্সে কী-নোট স্পীকার হিসেবে থাকছেন আন্তর্জাতিক ন্যানোটেকনোলজি বিশেষজ্ঞ ও কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়েন কে. হাইবার্ট (Prof. Dr. Wayne K. Hiebert), প্রখ্যাত প্লাজমা পদার্থবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.এ. মামুন Prof. Dr. A A Mamun) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউক্লিয়ার বিজ্ঞানী ও ভারতের কলকাতা শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এর জেষ্ঠ্য অধ্যাপক ড. সুশান্ত লাহিড়ী Prof. Dr. Susanta Lahiri)। এছাড়া আমন্ত্রিত বক্তা (ইনভাইটেড স্পীকার) হিসেবে থাকছেন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ও মালেয়শিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাঈন উদ্দিন খন্দকার (Prof. Dr. Mayeen Uddin Khandaker) এবং বিশিষ্ট বস্তুবিজ্ঞানী ও ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দেবনারায়ণ জানা (Prof. Dr. Debnarayan Jana)। এদিকে আগামী ১৯ ডিসেম্বর, ২০১৯ খ্রি. সন্ধ্যা ৭:০০ ঘটিকায় চট্টগ্রাম নগরীর হোটেল লর্ডস-এ কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

রাউজানে গাউসুল আজম জিলানী সুন্নি কনফারেন্স
রাউজান :: রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, নাতোয়ান শাহ্ (রহঃ) ইউনিট শাখার উদ্যোগে ১৬ তম গাউসুল আজম জিলানী সুন্নি কনফারেন্স মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার ৭নং রাউজান ইউনিয়নের, নাতোয়ান বাগিছা এলাকায় অনুষ্ঠিত মাহফিলে আলহাজ্ব মকবুল আহম্মদ সাহেব এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, হয়রত নাতোয়ান শাহ্ (রাঃ) ইউনিট শাখার সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন, ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম.জসিম উদ্দীন(হিরু), মাহফিলে প্রধান আলোচক ছিলেন, গাউসিয়া কমিটি রাউজান (উত্তর) এর সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী। প্রধান বক্তা ছিলেন, রাঙ্গুনিয়া রানীর হাট আল আমিন হামিদিয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক, আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। বিশেষ বক্তা ছিলেন, চট্টগ্রাম ষোলশহর হাজী সিদ্দিক আহম্মদ কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব, আল্লামা সেকান্দর হোসেন আলকাদেরী। হযরত ছৈয়্যদ চাঁদ শাহ্ জামে মসজিদের খতিব, মাওলানা আবু মুছা আলকাদেরী। তৈয়্যবীয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ, মুহাম্মদ রফিকুল ইসলাম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলহাজ্ব আহসান হাবীব চৌধুুরী হাসান। মাওলানা এস.এম. ইয়াসিন হোসাইন হায়দারী। আলহাজ্ব নুরুল আমিন, মাওলানা এম.এ মতিন। এতে মুহাম্মদ রবিউল হোসেন রিমনের সঞ্চালনায় এসময় আরোও উপস্থিত ছিলেন, আলহাজ্ব মহরম মিয়া, মো: জাহাঙ্গীর আলম, মো: আবদুল ওয়াহাব, মো: শামসুল আলম, মো: দুদু মিয়া, মো: আহম্মদ হোসেন, মো: নাছির উদ্দিন, মো: নরুল আলম, মো: হোসেন। আবদুল মান্নান, আলহাজ্ব শফি, তছলিম উদ্দিন বাদশা, নাসির উদ্দিন, মো: আনোয়ার, আবদুল হাকিম, জানে আলম, মালেক সওদাগর, মো: শাহেদ, মো: শফিকুল ইসলাম, সাইফুল শাকিল, নাছির উদ্দীন, মো: হোসেন, আজাদ হোসেন, মাওলানা নাছির, মো: সাকিব, মো: নয়ন উদ্দীন, মো: ইমন, মো: হাসান, মো: ছোটন, মো: কুতুব উদ্দীন, আবদুল আল মামুন। প্রবাসী সদস্য আবুল কাসেম মানিক, আবদুল মাবুদ, মুসলিম উদ্দীন জুনু, আবদুল হালিম, মো: লোকমান, তসলিম উদ্দীন বাদশা, মো: ফোরকান, মো: আজাদ, মো: দিদারুল আলম, মো: রাশেদসহ প্রমূখ।





আর্কাইভ