শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » অভিনব কায়দার ফেনসিডিল বহন
প্রথম পাতা » খুলনা বিভাগ » অভিনব কায়দার ফেনসিডিল বহন
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিনব কায়দার ফেনসিডিল বহন

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ ৬০ বোতল ফেনসিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুল আলম জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই মতিয়ার রহমান এবং এসআই ওয়াহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বলুহর পুলিশ চেকপোষ্টের সামনে থেকে রবিবার সকাল ৭টার দিকে রেখা খাতুন ওরফে রেশমা (৩৫)কে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারের সময় রেশমা’র শরীরে অভিনব কায়দার ফেনসিডিল গুলি বাঁধা ছিল। পুলিশ জানায়-রেখা খাতুন ওরফে রেশমা মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলাল উদ্দীনের স্ত্রী। রেশমা জানায়-বর্তমানে সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন আনন্দ ধাম ব্রীজ সংলগ্ন আমিরুল ইসলাম তসিলদারের ভাড়ার বাসাতে বসবাস করে। এব্যাপারে কোটচাঁদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে রেশমাকে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পঠিয়েছে।

প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন ফেঁসে গেছেন
ঝিনাইদহ :: দুর্নীতির দায়ে ফেঁসে গেছেন ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার। খাতওয়ারী তদন্তে আর্থিক দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা অধিদপ্তরে উপপরিচালক রসময় কীর্ত্তনীয়া এবং শিক্ষা পরিদর্শক হেমায়েত উদ্দীণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে ৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত ১১টি অভিযোগের মধ্যে অধিকাংশই প্রমানিত হয়েছে। অভিযোগের বিভিন্ন অনুচ্ছেদে রেজুলেশন টেম্পারিং, ভূয়া বিল ভাউচারের মাধ্যমে বেশ কয়েকটি খাতের টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অভিযোগের একটি অনুচ্ছেদের উল্লেখ আছে ২০১৮ সালে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার একক সাক্ষরে শৈলকুপার সোনালী ব্যাংকে একটি একাউন্ট খোলেন। সেখানে ছাত্র ভর্তি ও এক মাসের বেতনসহ বিভিন্ন খাতের ১০ লাখ টাকা জমা না দিয়ে ৬ লাখ ৬৬ হাজার ২৪৪ টাকা জমা করেন। এছাড়া বেসরকারী আয়ের ২৯ হাজার ১১৬ টাকা টাকা ঋন দেখিয়ে ব্যাংকে জমা দেন নি। তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে, প্রতারণা ও চাতুর্য্যের মাধ্যমে রেজুলেশন খাতায় ফাঁকা রেখে নিজের ইচ্ছামতো শব্দ বসিয়ে তিনি দুর্নীতি করেছেন। ৮৬ হাজার ৮৫০ টাকা ব্যায় করেও কোন ভাউচার দেখাতে পারেনি। ভাউচার জালিয়াতি করে বেঞ্চ তৈরীর টাকা দুইবার আত্মসাৎ করেন। ফরম পুরণের সময় অতিরিক্ত ৩৬৫ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে আত্মসাৎ করেন। প্রতিমাসে তিনি হ্যান্ডক্যাশ নেন ৫ হজার টাকা করে, যা অবৈধ। ২০১৭ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বেতন স্কেলের ৩০% এবং ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত বেতন স্কেলের ৫০% প্রতিষ্ঠান প্রদত্ত ভাতা বেআইনী ভাবে গ্রহন করেন। রমজান মাসে অডিটের সময় তিনি আপ্যায়ন বাবদ ৮ হাজার টাকা তুলে পকেটস্থ করেন। এ ধরণের একাধিক অভিযোগ প্রমানিত হওয়ার পরও অদৃশ্য কারণে প্রধান শিক্ষককে চাকরীচ্যুত করা হচ্ছে না। অপরদিকে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বার্ষিক পরীক্ষার মধ্য থেকে স্কুলের সব শিক্ষক কর্মবিরতি চালাচ্ছেন। প্রধান শিক্ষক পিয়ন ও তার অনুগত কিছু শিক্ষক দিয়ে পরীক্ষা নিলেও এখন পরীক্ষার খাতা দেখা বন্ধ করে দিয়েছেন বিষয় ভিত্তিক শিক্ষকরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

স্ত্রীকে হত্যার পর বৃদ্ধ স্বামীর আত্মহত্যার চেষ্টা
ঝিনাইদহ :: পারিবারিবক কলহের জের ধরে স্ত্রী মাজেদা খাতুনকে (৬০) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী শাহাজুদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ কিটনাশক পান করে আতœহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিটকেপোতা গ্রামে। এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় শাহাজুদ্দিন মন্ডলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করেছে। পুলিশ রোববার সকালে নিহত মাজেদা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসী জানান, দাম্পত্য কলহের জের ধরে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাতের কোন এক সময় স্বামী শাহাজুদ্দিন মন্ডল তার স্ত্রী মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে কীটনাশক পানে আতœহত্যার চেষ্টা করেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ জানান, শনিবার রাতে ঝিটকিপোতা গ্রামের শাহাজুদ্দিন মন্ডল তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেও কিটনাশক পানে করে আতœহত্যার চেষ্টা চালায়। সাংসারিক বিষয়াদি নিয়ে বৃদ্ধ বয়সে তারা প্রায় ঝগড়ায় লিপ্ত হতেন বলে পুলিশকে জানায় প্রতিবেশিরা। ওসি জানান, শাহাজুদ্দিন মন্ডল মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা
ঝিনাইদহ :: ঝিনাইদহে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পুলিশ সুপারের মিলনায়তন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত চার্চের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান, সদর থানার ওসি মঈন উদ্দিনসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন সুষ্ঠভাবে করার জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেন কোন প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকে সকলকে নজর দেওয়ার আহবান জানান। এবছর জেলায় ৩৮ টি চার্চে বড়দিন উদযাপন করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)