শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ

---গাইবান্ধা :: সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন ও সরকারের দুঃশাসনের একবছর পুর্তিতে গত ৩০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসুচীর দিন ঢাকায় বামজোটের মিছিলে পুলিশিী হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা শহরে বামজোটের মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের রেলগেট থেকে বের হয়ে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির, বাম জোটের সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী। সভায় বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর বামজোটের শান্তিপূর্ন মিছিলে পুলিশ হামলা চালিয়ে আবারো প্রমাণ করেছে এই সরকার ফ্যাসিষ্ট কায়দায় দেশ চালাতে চায়। বক্তারা পুলিশীর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ৩০ ডিসেম্বর মানুষের ভোটাধিকারকে হরণ করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলা নির্ভর হয়ে পড়েছে। এই সরকারকে উৎখাত করে বাম প্রগতিশীল সরকার গঠন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

শীতার্ত মানুষের পাশে আফরুজা বারী
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী। আজ মঙ্গলবার বামনডাঙ্গার নিজ বাড়িতে উপস্থিত থেকে সব ইউনিয়নের প্রতিনিধিদের কাছে পাঁচ হাজার কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র সরবরাহ করেন তিনি। দিনভর এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এসময় উপস্থিত শীতার্ত অসহায় মানুষদের সাথে কথা বলেন এবং তাদের গায়ে শীত নিবারণের বস্ত্র জড়িয়ে দেন।
শীতবস্ত্র বিতরণকালে আফরুজা বারী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগনের কল্যাণ। জনগনের স্বার্থ রক্ষায় দেশের সর্বস্তরে তার নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে প্রধান লক্ষ্য জনগনের কল্যাণ। জনগনের স্বার্থ রক্ষায় দেশের সর্বস্তরে তার নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছি আমরা। জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, আশা করি একজন মানুষও শীতে কষ্ট পেয়ে মারা যাবে না। এটা আমার বিশ্বাস।’ জনগনের শক্তি আমাদের পাশে আছে মন্তব্য করে আফরুজা বলেন, সুন্দরগঞ্জ আগামীতে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে।
শীতবস্ত্র সরবরাহকালে সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সুলেমানসহ এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একই দিনে ছোট ভাই শহীদ মঞ্জুরুল ইসলাম লিটনের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলেও অংশ নেন আফরুজা বারী। সেখানে সম্প্রতি লিটন হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেন। রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)