শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » পদুমশহর ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » পদুমশহর ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদুমশহর ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ছবি সংবাদ সম্মেলনে বক্তরাগাইবান্ধা :: সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অসদাচারণসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতিবাজ উক্ত চেয়ারম্যানের বিচার দাবি করে ইউপি সদস্যরা আজ বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার ও কার্যকর পদক্ষেপের দাবি জানান। এছাড়াও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধার জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপ-পরিচালক, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আব্দুল মালেক, শাহ মো. হামিদুল ইসলাম তোতা, মো. আব্দুল কুদ্দুস, কাজী নজীর হোসেন, মো. ফারুক হোসেন, মো. রোস্তম আলী, মো. আজাদুল ইসলাম, মো. মইচ উদ্দিন, মো. সাইদুর সরকার, মোছা. আফরোজা বেগম, মোছা. সাহিদা বেগম, মোছা. রাণী বেগম।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন মেম্বরদের জাল স্বাক্ষরে ভুয়া প্রকল্প অনুমোদন করে কোনো কাজ না করেই ৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থ বছরে উপজেলার নিয়ন্ত্রণাধীন হাট-বাজারের ইজারা লব্ধ অর্থ ও এডিপি অর্থ থেকে ভুয়া রেজুলেশন দাখিল করে ইউপি সদস্য প্রকল্প চেয়ারম্যান সাইদুর সরকারের জাল স্বাক্ষরে কাজ না করে চেয়ারম্যান ১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিংড়া বাজারের ড্রেন নির্মাণ না করে তিনি বরাদ্দকৃত পুরো টাকাই আত্মসাৎ করেন। চেয়ারম্যান ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থ বছরের ‘যতœ প্রকল্প,’ ‘জমি, আছে ঘর নাই,’ ‘মাতৃত্বভাতা’, ‘বয়স্ক ভাতা’, ‘বিধবা ভাতা’ ও প্রতিবন্ধী ভাতার সরকার কর্তৃক নির্ধারিত কমিটির সিদ্ধান্ত ছাড়া নীতিমালার বহিতর্ভূতভাবে মনগড়া একক সিদ্ধান্ত অনুযায়ী টাকার বিনিময়ে তালিকা প্রণয়ন, প্রত্যেক মাসে একটি করে নিয়মিত মাসিক সভা করার কথা থাকলেও তা তিনি করেন না, এমনকি এক বছরে কোনো সভা এবং সরকারি নির্দেশনা সত্ত্বেও গ্রাম আদালত পরিচালনা করা হয়নি। হোল্ডিং কর, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য উৎস থেকে আদায়কৃত অর্থ এককভাবে ভুয়া ভাউচারের মাধ্যমে খরচ দেখিয়ে, ২০১৯-২০ অর্থ বছরে গরীব অসহায় দুঃস্থ মানুষের ৪৮৫টি কম্বলসহ যতœ প্রকল্পে আওতায় শিশু ভাতা এবং শিশুদের জন্ম নিবন্ধনের রশিদ ছাড়াই প্রায় ২ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এছাড়া আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ থেকে মেম্বরদের মাসিক ভাতা হিসেবে প্রতিমাসে ৪ হাজার ৪শ টাকা সম্মানী ভাতা পাওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত কোন সদস্যকে সম্মানী ভাতা না দিয়ে ২০ লাখ ৯২ হাজার টাকা আত্মসাত করেছেন চেয়ারম্যান।

গাইবান্ধায় ওয়াশ প্রকল্পের নলেজ শেয়ারিং কর্মশালা
গাইবান্ধা :: গাইবান্ধা, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলার ২০১৯ সনের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দাতা সংস্থা ইউনিসেফের সহায়তায় বাস্তবায়িত ওয়াশ প্রকল্পের “নলেজ শেয়ারিং’’ কর্মশালার আয়োজন করা হয়। আজ বুধবার সকালে গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মশালাটির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগ প্রধান নাজিবুল্লাহ হামিম, ওয়াশ স্পেশালিষ্ট মোস্তাফা নিয়াং, গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আামিনুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী সায়ান আলী, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, গাইবান্ধা সদর উপজেলা কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
এই প্রকল্পটির মাধ্যমে তিন জেলায় অন্ততপক্ষে ২ লাখ মানুষের মধ্যে বন্যা মোকাবেলা উপযোগী নলকূপ, ল্যাট্রিন, নারী ও কিশোরীদের জন্য নিরাপদ গোসলখানা, ল্যাট্রিন ও প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ ল্যাট্রিন তৈরির মাধ্যমে কমিউনিটির নারী ও শিশুদের জন্য বন্যাকালীন নিরাপদ পানির সংস্থান করা হয়েছে।





আর্কাইভ