শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » পাবনা » মরা নদী, ভরা অতীত : চলনবিলের নদ-নদী বাঁচালে বিল বাঁচবে
প্রথম পাতা » পাবনা » মরা নদী, ভরা অতীত : চলনবিলের নদ-নদী বাঁচালে বিল বাঁচবে
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মরা নদী, ভরা অতীত : চলনবিলের নদ-নদী বাঁচালে বিল বাঁচবে

ছবি : পাবনার চাটমোহর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত গুমানী ও বড়াল নদী শুকিয়ে যাওয়ার দৃশ্য । পাবনা প্রতিনিধি ।মো. নূরুল ইসলাম, পাবনা প্রতিনিধি :: শুকনো মৌসুম না আসতেই পাবনার চাটমোহর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত একদার স্রোতশিনী গুমানী ও বড়াল নদী শুকিয়ে গেছে। উপজেলার পৌরশহরের প্রানকেন্দ্রে বোঁথর, ব্রীজের উপর দাঁড়িয়ে পূর্ব-পশ্চিমের যেদিকেই তাকানো যায় বড়াল নদীটির বুকে এখন শুধুই বোরো ধানের বীজতলা বা রবি সরষের আবাদ। অথচ মাস দুই আগেও গুমানী ও বড়াল নদীর বুক দিয়ে হাজারমনী মহাজনী নৌকা, যাত্রীবাহী বড়বড় শ্যালো (ইঞ্জিন চালিত) নৌকা চলাচল করেছে। আর বড়াল নদী সেতো কবেই মরে গেছে। তার বুকে এখন কচুরিপানা আর বয়লার মুরগীর বিষ্ঠা। নদীর দু’পার দখলদারীরা মুরগীর খামার করে সরাসরি খামার থেকে নদীতে বিষ্ঠা ফেলছে।

উপজেলার মির্জাপুর হাটের একজন বড় ব্যবসায়ী শ্রী সুবাস দাস বলেন, এই নদীপথই আমাদের সার-ডিজেল আনতে হয়। খরচ কম হয় তাই আমরা নদী নির্ভর ব্যবসা করতাম। এখন শুকনো মৌসুমের আগেই নদী শুকায়ে যায়। আমাদের বেশি খরচে সড়ক পথে মালামাল আনতে হয়।
ওই হাটের আরেক ব্যবসায়ী আলহাজ্ব জামাল উদ্দিন বলেন, মির্জাপুরে অনেক ধানের চাতাল। অটো রাইচমিল। আমার বড়বড় শহরে এই নদী পথেই চাল পাঠাই নৌকায়। গত বছর থেকে নদী বর্ষার শেষ দিকে শুকিয়ে যেতে শুরু করেছে। নদী ভরাট হয়ে গেছে।
অষ্টমনিষা হাটের পাশের বাসিন্দা কৃষক রহমত আলী বলেন, এই নদীতে শ্যালো মেশিন দিয়ে পানি নিয়ে আমরা বোরো ধানে সেচ দিতাম। সেই নদী এখন আবাদ শুরুর আগেই শুকিয়ে যায়।
মির্জাপুর-অষ্টমনিষা গুমানী নদীর ঘাটের ইজারাদার নাদের আলী (৫৫) বলেন, আমার জীবনে আমি এই নদীর পানিশূন্য দেখি নাই। কিন্তু গতবছর থেকে চৈত্রমাস না আসতেই পানিশূন্য হয়ে যায়। আমরা শুকনোর উপর বসে ঘাট পাড়ানি তুলি।
গুরুদাসপুরের সিঁধুলাই সমাজ কল্যাণ সমিতি(এসএসএস) পরিচালিত নৌকা স্কুলের মির্জাপুর শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা বলেন, গুমানী নদীর পাড়েই আমাদের বেশী কাজ। আর আমাদের নৌকাগুলো একটু অন্যরকম, বড়। পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় আমাদের নৌকা স্কুল চালাতে বিপাকে পড়তে হয়েছে।
মির্জাপুর হাটের পশ্চিম পাশে গুরুদাসপুর থেকে বয়ে এসে করতোয়া নদী মিশেছে গুমানীতে। সেই মোহনার ঘাটের পাড়ানি নাথুরাম তরণী দাস (৭০) স্মৃতি হাতরে বলেন, কি বলবো বাপু এই গুমানী নদীর এক সুময় এতো স্রোত ছিলো যে, এক ঘাটের মানুষ লিয়ে অন্যঘাটে নৈকে লিতে যান বাড়াই যাইত। আমি ছোটবেলা শুনিচি গুমানী ছিলো মানুষ খাউয়া নদী। কেউ এই নদীতে পড়লি আর খুঁজে পাওয়াই যাইতো না। কি যে হইলো সেই নদীতে এখন পানিই থাকে না। অথচ মরা এই নদীটির একদা ছিলো ভরা অতীত। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর-চাচকৈর হয়ে গুমানী নদী পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা-নিমাইচড়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে। মির্জাপুর হাটের পাশে গুমানীর সাথে এসে মিশেছে করতোয়া নদী। আর একটু এগিয়ে গিয়ে হয়ে বড়াল নাম নিয়ে বয়ে গেছে বগুদুর। ভাঙ্গুড়া-ফরিদপুর উপজেলা হয়ে মিশেছে সিরাজগঞ্জের চাটমোহর ভাঙ্গুড়া উপজেলার সীমানায় নুননগর নামক স্থানে গুমানী বড়াল নদীতে মিলিত শাহজাদপুরের বাঘাবাড়ীর একটু আগে হুরাসাগরে। তারপর গিয়ে পড়েছে একেবারে বড়নদী যমুনায়। এ অঞ্চলে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, নদী নব্যতা হারিয়েছে স্রোতহীনতায়। আরেকটা বিষয় হলো নদীপাড়ের মাঠে অপরিকল্পিত ভাবে গভীর নলকূপ বসিয়ে আবাদ করা হচ্ছে। এতে ভূ-গর্ভস্থ পানিতে টান পড়ছে, দ্রুত ভূ-উপরিস্থ পানি শুকিয়ে যাচ্ছে।

পরিবেশ আন্দোলনের সংগঠক এসএম মিজানুর রহমান বলেন, শুধু গুমানী নয়, চলনবিলের মাঝ দিয়ে প্রবাহিত ছোটবড় ১৬টি নদ-নদীই শুকনো মৌসুম শুরুর আগেই নব্যতা হারায়। নদীগুলো খনন না করলে এ অবস্থার আরও অবনতি হবে। তিনি বলেন, চলনবিল রক্ষা আন্দোলনে আমাদের এ জন্যই জারি রাখতে হবে। নদী রক্ষা না হলে চলবিল হারিয়ে যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)