শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রেড ক্রিসেন্ট স্বেচ্ছামূলক সেবার মাধ্যমে দূর্যোগপূর্ণ অবস্থা প্রতিরোধ করতে বাংলাদেশ সক্ষম : শিক্ষা উপমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম » রেড ক্রিসেন্ট স্বেচ্ছামূলক সেবার মাধ্যমে দূর্যোগপূর্ণ অবস্থা প্রতিরোধ করতে বাংলাদেশ সক্ষম : শিক্ষা উপমন্ত্রী
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেড ক্রিসেন্ট স্বেচ্ছামূলক সেবার মাধ্যমে দূর্যোগপূর্ণ অবস্থা প্রতিরোধ করতে বাংলাদেশ সক্ষম : শিক্ষা উপমন্ত্রী

---চট্টগ্রাম :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ও জেলা ইউনিট পৃষ্ঠপোষকতায় ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে ১৯ তম যুব রেড ক্রিসেন্ট শিক্ষা প্রতিষ্ঠান যুব প্রধান সম্মেলন ২০২০, চট্টগ্রাম গতকাল ২৫ জানুয়ারী শনিবার সকালে নগরীর কাজীর দেউরীস্থ সার্কিট হাউজ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এম. এ. ছালাম, সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম.সালাউদ্দিন, সাফকাত জাহান, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, সৈয়দ আদনান হোসাইন, মোঃ আনোয়ার আজম, প্রাক্তন যুব প্রধান এইচ.এম. মহিউদ্দিন জেলা ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুর রশিদ খান ও সিটি ইউনিট কর্মকর্তা আজরু উদ্দিন সফদার।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ও সিটির আওতাধীন নগরীর ১৯৭ টি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান হতে যুবপ্রধান সহ ৩শত জন যুব সদস্য অংশগ্রহণের মাধ্যমে আগামী সেবাবর্ষের বাৎসরিক কর্মপরিকল্পনা ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, রেড ক্রিসেন্ট অনেক দক্ষ ও যোগ্যতার প্রমাণ রেখে আসছে। যুব প্রধান তথা যুব সদস্যদের আগে দক্ষ করে গড়ে তুলতে হবে। নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অত্যন্ত বেশি প্রয়োজনীয়, যার প্রশিক্ষণ দেওয়া হয় রেড ক্রিসেন্টে। স্কুলগুলোতে যারা কাজ করে তাদেরকে দক্ষ করতে হবে। দলগত কাজের মাধ্যমে উন্নত হয়ে মানবতার সেবার ব্রত নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। রেড ক্রিসেন্ট স্বেচ্ছামূলক সেবার মাধ্যমে দূর্যোগপূর্ণ অবস্থা প্রতিরোধ করতে বাংলাদেশ সক্ষম। মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের ইকোনমি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার ও সন্ধান প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে রেড ক্রিসেন্ট আরো উন্নত হবে। যুব সমাজকে উন্নত করতে পথপ্রদর্শক হিসেবে যুব রেড ক্রিসেন্ট কাজ করবে। প্রাত্যহিক জীবনে নাগরিক দায়িত্ব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের পালন করে যেতে হবে। মুজিববর্ষে রেড ক্রিসেন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আয়োজন করবে বলে আশা করছি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, যুব প্রধান সম্মেলনের মাধ্যমে হাতে কলমে দীক্ষায় দীক্ষিত হবে তোমরা। জেলা প্রশাসনের বিভিন্ন কাজে রেড ক্রিসেন্টের যুবারা এগিয়ে আসে। বর্তমানে সবচেয়ে বড় ব্লাড ব্যাংক হচ্ছে রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক। তোমাদের নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ একটি উন্নত দেশে পরিণত হবে। আমরা উন্নত বিশ্বের কাতারে প্রবেশ করতে পারবো। মানবতার কাজে এগিয়ে আসার মাধ্যমে দেশ সুন্দর হবে। তোমাদেরকে আত্মপ্রত্যয়ী হতে হবে। তোমরা আগামীর কর্ণদ্বার। তোমাদের সুন্দর হাত ধরেই বহুদূর এগিয়ে যাবে দেশ। আত্মমানবতার সেবায় জ্বীন হেনরী ডুনান্টের আদর্শকে ধারণ করে কাজ করে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি মানবতার কাজ করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়।

সোসাইটির ট্রেজারার লুৎফর রহমান চৌধুরী হেলাল বলেন, যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম দেখার জন্য আমি বারবার চট্টগ্রামে শিখতে আসি। সারা বাংলাদেশে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম রোল মডেল ইউনিট হিসেবে পরিচিত। তিনি স্কুল কলেজের সকল দলনেতাবৃন্দদের অভিনন্দন জানান। সোসাইটির ট্রেজারার হিসেবে তিনি প্রথম চট্টগ্রাম ইউনিটে আসেন। বছরের শুরুতেই যুব প্রধান সম্মেলনের মাধ্যমে সকল ইউনিটকে বার্ষিক কার্যক্রম সম্পর্কে যে ধারণা প্রদান করা হয় তা সত্যিই লাভজনক। এতে সহশিক্ষা কার্যক্রমগুলো আরও বেগবান হয়ে ওঠে। চট্টগ্রামের যুব সদস্যরা করে দেখিয়েছে এবং সকল ইউনিটের যুব প্রধানদের বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম করার আহ্বান করেন। এই বছর প্রথমবারের মত সোসাইটির উদ্দ্যোগে বিনাপয়সায় যুব স্বেচ্ছাসেবকদের মেডিকেলে পড়ার সুযোগ দেয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তাছাড়া সকল ইউনিটকে যুব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলার জন্য তিনি কনফারেন্সে উপস্থিত সকল যুব প্রধানদের সহযোগিতা কামনা করেন। এই বছরই বাংলাদেশের জাতীয়ভাবে প্রথম স্বেচ্ছাসেবক ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে। এর জন্য তিনি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়া স্বেচ্ছাসেবকবৃন্দের মৌলিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি উপস্থিত সকল যুব সদস্যদের প্রতি আহ্বান জানান। মুজিববর্ষে প্রথম ভলান্টিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হবার কথা বলেছেন তিনি।
এসময় থানা সমন্বয়কারীসহ যুব স্বেচ্ছাসেবকদের হাতে কৃতিত্ব স্মারক তুলে দেন তিনি। সম্মেলনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের অষ্টাদশ কার্যকরী পর্ষদের মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)