শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কৃষি » কৃষি ফসলের ন্যায্য দাম থেকে উত্তরাঞ্চলের কৃষকরাই অধিক বঞ্চিত : সাইফুল হক
প্রথম পাতা » কৃষি » কৃষি ফসলের ন্যায্য দাম থেকে উত্তরাঞ্চলের কৃষকরাই অধিক বঞ্চিত : সাইফুল হক
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষি ফসলের ন্যায্য দাম থেকে উত্তরাঞ্চলের কৃষকরাই অধিক বঞ্চিত : সাইফুল হক

---গাইবান্ধা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন, দেশের উত্তরাঞ্চলে সরকারের কথিত উন্নয়নের বিশেষ কোন ছোঁয়া লাগেনি। শিল্প উন্নয়নসহ নানা দিক থেকে উত্তরাঞ্চল এখনো পর্যন্ত পিছিয়ে। যমুনা সেতু তৈরী হওয়ার পর উত্তরাঞ্চলের যে উন্নয়ন হবার কথা ছিল তা হয়নি। চরম দারিদ্রসহ দারিদ্রের হার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত সবচেয়ে বেশী। এর মধ্যে উত্তরাঞ্চলের উৎপাদক চাষীরাই সবচেয়ে বঞ্চিত ও অবহেলিত। ধানসহ কৃষি ফসলের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত।

উপযুক্ত সংরক্ষণাগার ও গোডাউন না থাকায় তাদেরকে পানির দরেই উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য বিক্রি করে দিতে হয়। কৃষি এখন আর লাভজনক পেশা থাকছে না। সরকার নির্ধারিত মূল্যে ধানও তারা বিক্রি করতে পারছে না। এই মুহুর্তে লক্ষ লক্ষ মানুষ বেকার অবস্থায় জীবনযাপন করছে। তাদের উপযুক্ত কাজ নেই, মজুরী নেই। দুর্নীতি ও দলবাজির কারণে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল তাদের কাছে পৌঁছে না। এই অবস্থা পরিবর্তনে সরকারের নীতি-কৌশলের আমূল পরিবর্তন করতে হবে। তিনি অধিকার আদায়ে কৃষক-খেতমজুরদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

আজ ২৬ জানুয়ারি রবিবার গাইবান্ধার সাদেকপুরে বিপ্লবী কৃষক সংহতি আয়োজিত কৃষক-খেতমজুর সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

কৃষক সংহতির সহ সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, হামিদুল ইসলাম, আসমা বেগম, কৃষক নেতা আব্দুল জব্বার ও জগদীশ চন্দ্র প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)