শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

---স্টাফ রিপোর্টার :: গাজীপুর মেট্রো সদর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বার্ষিক সভা ও আনন্দ ভোজ আজ ২৭ জানুয়ারি সোমবার গাজীপুরস্থ ডুয়েট সংলগ্ন ভুরুলিয়া সোনার তরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া, এমপি।

সমিতির সভাপতি মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঔষধ প্রশাসন গাজীপুরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, ঔষধ প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধায়ক মরুময় সরকার। অন্যান্যদের বক্তব্য দেন, সহ-সভাপতি মো. সাকিক আহমেদ বুলবুল সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান নেসার, সম্মানিত সদস্য মো. মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, মো. ইসমাইল হোসেন, শ্রী অক্ষয় বিশ্বাস ও মনিরুজ্জামান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. লুৎফর রহমান বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি শামসুন নাহার ভূঁইয়া, এমপি বলেন, আমি শুনেছি আপনাদের অফিস ঘর নাই। আপনারা জায়গা দেখেন আমি সহযোগিতা করবো। আমি এখন ঘোষানা দিচ্ছি না তবে আপনাদের কোন জিনিস বেশী প্রয়োজন আমি সেটা দিবো। আপনারা যারা ঔষধ ব্যবসায়ীরা আছেন আপনাদের অনেকের ছেলে মেয়েরা ডাক্তার হয়েছে তারা এই মুজিব বর্ষে বিভিন্ন স্থানে ফ্রি চিকিৎসা দিবেন।

সমিতির সভাপতি মো. সাজ্জাত হোসেন বলেন, আমাদের বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির গত বার্ষিক এজিএম অনুষ্ঠানে সাদেকুর রহমান ডিক্লেয়ার দিয়েছেন সারা বাংলাদেশে এমআরপি বাস্তবায়ন হবে। এমআরপি অনুযায়ী ঔষধ বিক্রি করতে হবে। আর যদি কেউ এমআরপি ছাড়া ডিসকাউন্টে ঔষধ বিক্রি করতেছেন অবশ্যই সেখানে গাফলা আছে। মেয়াদোত্তীর্ণ ভেজাল ঔষধ থাকতে পারে। ঔষধ ব্যবসায় শৃখংলা আনতে হবে এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হবে।

সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. লুৎফর রহমান বাবুল বলেন, আপনারা মেয়াদোত্তীর্ণ ঔষধ লাল বাক্সে রাখবেন।

সভায় গাজীপুর মেট্রো সদরের সকল কেমিষ্টদের সর্বসম্মতিক্রমে মো. সাজ্জাত হোসেন (হেলেন ফার্মেসী) সভাপতি ও আলহাজ্ব মো. লুৎফর রহমান বাবুল (রহমান ফার্মেসী)কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো. সাকিক আহমেদ বুলবুল (মর্ডান ফার্মেসী), মো. বাহা উদ্দিন সরকার (গাজীপুর ড্রাগ), মো. ইসমাইল হোসেন (ইসমাইল ফার্মেসী), মো. মাহাবুবুর রহমান নেসার (মনিকা মেডিকেল হল), মো. আব্দুল ওহাব (আরিফ মেডিকেল হল), সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম পারভেজ (বিসমিল্লাহ ফার্মেসী), সাংগঠনিক সম্পাদক অক্ষয় বিশ্বাস (মা মেডিকেল হল), কোষাদক্ষ্য হাজী মো. সাদেকুর রহমান কবির (কবির ড্রাগস), দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমান (পান্না ফার্মেসী), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হক (মাহাবুব ফার্মেসী), প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন (ইকবাল ফার্মেসী), সহ-প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন (নাঈম ফার্মেসী), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক (আরোগ্য নিকেতন), ক্রীড়া সম্পাদক শ্রী অমৃত লাল বাবুল (মাতৃ ফার্মেসী), সমাজ কল্যাণ সম্পাদক মো. সাঈদ আহমেদ শাহীন (নিউ লাইফ ফার্মেসী), সাংস্কৃতিক সম্পাদক অজিত চন্দ্র বর্মন (শিমুল ফার্মেসী), নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান (নাসরিন ফার্মেসী), মো. আনোয়ার হোসেন বাচ্চু (লতিফ ফার্মেসী), মো. আব্দুর রশিদ সরকার (সরকার ফার্মেসী), হাজী মো. গোলজার এলাহী (হাজী ফার্মেসী), মো. সিরাজুল ইসলাম (সৈয়দ মেডিকেল হল), একেএস নুরুজ্জামান (জামান ফার্মেসী), হারিছুল হক গাজী (মা মেডিকেল হল)। এই কমিটির নিয়ন্তধীন ৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ