শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভবানীপুর বাজারে অপরিকল্পিত ড্রেন নির্মাণে ভগান্তিতে ব্যবসায়ীরা
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভবানীপুর বাজারে অপরিকল্পিত ড্রেন নির্মাণে ভগান্তিতে ব্যবসায়ীরা
রবিবার ● ১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবানীপুর বাজারে অপরিকল্পিত ড্রেন নির্মাণে ভগান্তিতে ব্যবসায়ীরা

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে ড্রেনের কাদা পানি ও বর্জ্যে একাকার হয়ে সৃষ্ট দুর্গন্ধে ক্রেতা, বিক্রেতা, পথচারীসহ স্থায়ী ব্যবসায়ী মহল অতিষ্ঠ হয়ে উঠেছে। অপরিকল্পিতভাবে গড়ে তোলা ড্রেনে নিয়মিত আবর্জনা ও নানা রকমের বর্জ্য পরার পরও এসব আবর্জনা পরিষ্কার না করার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ভবানীপুর বাজারের শত শত ব্যবসায়ী মহলকে।

এসব ড্রেনের বেশিরভাগই অপরিকল্পিত ও আবর্জনা পরিষ্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ড্রেনের পানি পচে দুর্গন্ধ হয়ে মারাত্মকভাবে পরিবেশ দুষণ ঘটছে। দুর্গন্ধযুক্ত পানিতে বিস্তার ঘটছে মশা-মাছিসহ নানা ধরনের রোগ জীবাণুর। ফলে এ সমস্ত এলাকায় নানা বয়সী মানুষের মধ্যে চর্মরোগসহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে মনেকরছেন ব্যবসায়ী মহল।

জানা যায়, গত কয়েক বছর আগে উপজেলার ভবানীপুর বাজারের নানা কাজে ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করে ড্রেন নির্মাণ করা হয়। সংশ্লিষ্টদের উদাসীনতা ও জনসচেতনতার অভাবে এসব ড্রেন নানাভাবে ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা সত্বেও সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে ভবানীপুর বাজারের শত শত ব্যবসায়ী মহলকে। বর্তমানে বাজারের এসব ড্রেন নির্মাণের পিছনে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় হলেও এগুলো সাধারণ মানুষের কোন উপকারে আসে না। বিশেষ করে বর্তমানে পানি নিষ্কাশন হতে না পেরে বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা মিশ্রিত পানি জমে থাকার ফলে বাজারের ব্যবসায়ীরাসহ এলাকার বাসিন্দাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

এ ব্যাপারে ভবানীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ জানায়, ছোট্ট পরিসরে নির্মিত ড্রেনের পানি নিষ্কাশনতো হচ্ছেই না, উপরন্তু কাদা পানি ও বর্জ্যে একাকার হয়ে সৃষ্ট দুর্গন্ধে ক্রেতা সাধারণ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তিনি আরো বলেন, মাছ বাজারের যাবতীয় মাছের পানি ড্রেনে পড়লেও ওই পানি সরানোর কোন ব্যবস্থা নাই। ড্রেনের পচা দুর্গন্ধে বাজারের সামগ্রিক পরিবেশ বিষিয়ে উঠেছে। ফলে জমাট বাঁধা মাছের পানির গন্ধে স্বাস্থ্যহানির মতো ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি মনেকরছি।

এ ব্যাপারে ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন বলেন, আমার বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ বাজারের বিভিন্ন সমস্যার বিয়য়ে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি কিন্তু তার পরও কোন কাজ হয়নি। এমনকি এ বাজারের প্রতিবছর লক্ষ লক্ষ টাকা হাট ইজারা ডাক হলেও তা থেকে কোন টাকার উন্নয়ন হয়না এ বাজারে।

এ ব্যাপারের স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু বলেন, ভবানীপুর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এ বাজারের ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কথা আমি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশাকরছি খুব দ্রুতই এর সমাধান হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, ভবানীপুর বাজারের ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্ক আমার জানা ছিলনা। খুব দ্রুতই এর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ দিকে এলাকার সচেতন মহল মনে করেন, এসব ড্রেন নির্মাণের আগে সুবিধা-অসুবিধা, সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাচাই করা এবং ড্রেনগুলো ব্যবহারের ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ড্রেনগুলোর সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষ।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)