শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ বেড়েই চলেছে ধর্ষন, দুই মাসে ২৮ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ বেড়েই চলেছে ধর্ষন, দুই মাসে ২৮ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন
রবিবার ● ১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ বেড়েই চলেছে ধর্ষন, দুই মাসে ২৮ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ জেলায় চলতি বছরের দুই মাসে ২৮ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে দুই মাসের এই রেকর্ড উদ্বেগজনক বলে অনেকেই মনে করছেন। তথ্য নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারী মাসে ১৪ জন ও ফেব্রয়ারি মাসে ১৪ জন নারী ও শিশু ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়। জেলার বিভিন্ন থানা ও আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ সত্যতা নিশ্চিত হওয়ার জন্য ভিকটিমদের ডাক্তারী পরীক্ষা করায়। এরমধ্যে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও শৈলকুপায় ৬ জন করে মোট ১৮ জনের ডাক্তারী পরীক্ষা করা হয় দুই মাসে। এ ছাড়া হরিণাকুন্ডু উপজেলায় ৩ জন, ঝিনাইদহ সদর উপজেলায় ৪ জন ও মহেশপুর উপজেলায় ৩ জন ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করা হয়। হাসপাতালের অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে জেলার বিভিন্ন এলাকা থেকে পাশবিক নির্যাতনের শিকার নারীরা ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আসেন। সবার পরীক্ষা যে পজেটিভ আসে তা কিন্তু না। অনেক সময় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়েও মিথ্যা ধর্ষনের অভিযোগ দেওয়া হয়। তিনি বলেন, অনেক সময় ছেলে মেয়ে প্রেম করে ঘর ছাড়া হয়। পিতামাতা ছেলের বিরুদ্ধে ধর্ষন মামলা করেন। এখন বেশির ভাগই এমন কেসগুলো আসে। তিনি বলেন, সত্য মিথ্যা যায় হোক পরীক্ষা করে আমরা রিপোর্ট যথাস্থানে পৌছে দিই। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্ষন মামলায় কাউকে ছাড় নেই। ইতিমধ্যে ধর্ষন মামলার আসামীদের গ্রেফতার করে পুলিশ আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছে।

ঝিনাইদহে ছাগল চোর গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহে ইজিবাইকের করে ছাগল চুরির সময় বিদ্যুৎ মিয়া(২৬) নামের এক ছাগল চোরকে আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। বিদ্যুৎ উত্তর ভবানীপুর গ্রামের আব্দুস সামাদ মোল্লার ছেলে। শুক্রবার এস আই পলাশের নেতৃত্বে সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া এলাকা থেকে ইজিবাইক সহ তাকে আটক করে। এ বিষয়ে এস আই পলাশ বলেন, স্থানীয় জনতার হাতে ছাগল চোর বিদ্যুৎ মিয়া ধরা পড়লে তারা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। ছাগল চুরির অপরাধে তার নামে ঝিনাইদহ সদর থানায় একটি চুরির মামলা হয়েছে।

ধর্ষনের অভিযোগে ছাত্রীর ডাক্তারী পরীক্ষা
ঝিনাইদহ :: আদালতে অপহরণের পর ধর্ষন মামলা দায়েরের প্রেক্ষিতে শনিবার দুপুরে কালীগঞ্জ সলিমুন্নেছা গার্লস হাইস্কুলের দশম শ্রেনীর এক ছাত্রীর (১৫) ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল্লাহ নামে এক বখাটে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই ছাত্রীও ইয়াবা আসক্ত বলে পুলিশ মনে করছে। ঝিনাইদহ সদর হাসপাতালে আসা কালীগঞ্জ থানার এসআই আশিক জানান, চাপালি গ্রামের ওই মেয়েটিকে বখাটে আব্দুল্লাহ নিয়ে যায়। মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় তার পিতা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ওই স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। তিনি বলেন, মেয়ে ও বখাটে ছেলে উভয় ইয়াবা আসক্ত মনে মনে হচ্ছে। এ নিয়ে কালীগঞ্জের জনপ্রতিনধিরা একাধিকবার শালিস করেও কোন সুরাহা করতে পারেনি। ফলে আদালতের দারস্থ হন মেয়েটির পিতা।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ
ঝিনাইদহ :: বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচ এস এস সড়কে বিএনপির কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড, কামাল আজাদ পান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এস এম মশিয়ূর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, এই সরকার সারাদেশের মানুষের স্বাধীনতা হরন করেছে গনতন্ত্রকে হত্যা করেছে। শুধু বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখেনি দেশই কারগারে পরিনত করেছে। তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)