শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » প্রিয়সেন ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রথম পাতা » কক্সবাজার » প্রিয়সেন ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রিয়সেন ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন

---
উখিয়া প্রতিনিধি :: প্রয়াত গুণীজন প্রিয়সেন ভিক্ষুর শিক্ষা ও ধর্মীয় কর্মকান্ডের প্রতি শ্রদ্ধা জানাতে প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা-পরিচালক শীলবান ও সাধক শ্রীমত্‍ শীলমিত্র ভিক্ষু ও তাঁর শিষ্য-প্রশিষ্যদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রিয়সেন ভিক্ষু’র স্মরণে ২০১১ সাল থেকে চালু হয় প্রিয়সেন প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ধর্মীয় বৃত্তি, এ শিক্ষা নিকেতনের অধীনে এ পর্যন্ত প্রায় ১ হাজার ২ শত অধিক শিক্ষার্থীকে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি প্রদান করা হয়৷ তারই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারী (শুক্রবার) উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, ও পাবর্ত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সহ ৫ উপজেলায় ৩ কেন্দ্রে প্রিয়সেন প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতনের বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা’১৬ অনুষ্ঠিত হয়েছে৷

২৯ জানুয়ারী কক্সবাজারের উখিয়ার মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যালয়, রামুর এভারেষ্ট টিচিং ইনিষ্টিটিউট, চকরিয়ার নিজপানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৩ কেন্দ্রে সাধারণ শিক্ষার ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ৬২৫জন শিক্ষার্থী বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে৷

পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীমত্‍ শীলমিত্র ভিক্ষুর পরিচালনায় অনুষ্ঠিত ধর্মীয় বৃত্তি পরীক্ষায় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধায় জয়বর্ধন বড়ুয়া, সহ: হল সুপার শিক্ষক মৃদুল বড়ুয়া, রামুর এভারেষ্ট টিচিং-এর প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, সহ: হল সুপার প্রজ্ঞা তিলক ভিক্ষু, চকরিয়ার নিজপানখালী প্রা: বিদ্যালয়ে শিক্ষক প্রিয়দা বড়ুয়া, সহ: হল সুপার চট্টগ্রাম দেব পাহাড় থেকে আগত প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু৷ এ সময় হল পরিদর্শন করেন, শ্রীমত্‍ ইন্দ্রবংশ মহাথের, প্রজ্ঞা সত্য ভিক্ষু, প্রজ্ঞা করুণা ভিক্ষু, প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞা কৌন্ডাণ্য ভিক্ষু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক রনজিত বড়ুয়া, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাইছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ্বর বড়ুয়া, শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক বকুল বড়ুয়া, প্রাক্তন ইউ.পি সদস্য মধু সুধন বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, সিএসবি২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, প্রভাত বড়ুয়া, তপন বড়ুয়া৷ সার্বিক সহযোগিতায় ছিলেন- জ্ঞানীশ্বর ভিক্ষু, প্রজ্ঞাপাল ভিক্ষু, প্রজ্ঞাসেন ভিক্ষু, প্রিয়তিষ্য ভিক্ষু, আনন্দ প্রিয় ভিক্ষু, সোমবোধি মিত্র ভিক্ষু, কর্শেশ্বর ভিক্ষু, প্রজ্ঞা শাক্য ভিক্ষু, প্রজ্ঞা সার ভিক্ষু৷

আগামী ১০ ফেব্রুয়ারী অনলাইন সংবাদ মাধ্যমসহ দৈনিক পত্রিকায় ফলাফল প্রকাশিত হবে এবং বৈশাখী পূর্ণিমায় রামুর ফতেখাঁরকুল বৌদ্ধ বিহারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সনদ, নগদ অর্থ প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন প্রজ্ঞা সত্য ভিক্ষু।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ