শনিবার ● ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ হত্যার ঘটনা ভয়াবহ ও মহামারির রূপ নিয়েছে : হিল উইমেন্স ফেডারেশন
পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ হত্যার ঘটনা ভয়াবহ ও মহামারির রূপ নিয়েছে : হিল উইমেন্স ফেডারেশন
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ শনিবার ৭ মার্চ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৩ মার্চ বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের কাইন্তারমুখ এলাকায় নির্মাণ শ্রমিক রাকিব কর্তৃক মারমা কিশোরীকে ধর্ষণ চেষ্টা এবং এর এক দিনের ব্যবধানে খাগড়াছড়ির রামগড় উপজেলার বেলতলা পাড়া এলাকায় মো. আব্দুল মান্নান (মনু) কর্তৃক অপর এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রোয়াংছড়িতে এলাকাবাসীর সহযোগিতায় রাকিবকে আটক করা হলেও রামগড়ে মারমা কিশোরীকে ধর্ষণকারী আব্দুল মান্নানকে এখনো আটক করা হয়নি।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ হত্যার ঘটনা ভয়াবহ ও মহামারির রূপ নিয়েছে। কিন্তু অপরাধীরা ক্ষমতাশালী লোকজনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় তাদের বিচার ও দৃষ্টান্তমূলক সাজা হয় না। এই বিচারহীনতার কারণেই নারী-শিশুর ওপর নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
রামগড়ে মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনা উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, রামগড়ে মারমা কিশোরীকে হত্যার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পরে ভিকটিমের পরিবার স্থানীয় থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে স্থানীয় মুরুব্বি ও জনপ্রতিনিধিদের চাপে মামলা নিতে বাধ্য হয় পুলিশ। এতেই স্পষ্ট হয়, পাহাড়ে জাতিগত নিপীড়নের অংশ হিসেবে নারী নির্যাতনের ঘটনাগুলো বরাবরই ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করা হয়ে থাকে।
বিবৃতিতে নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ি নারী ধর্ষণের মেডিক্যাল টেস্ট রিপোর্ট প্রদানের ওপর সরকারের গোপন নিষেধাজ্ঞা জারি থাকায় পাহাড়িরা সুষ্ঠু বিচার ও আইনি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আর এই গোপন নিষেধাজ্ঞার কারণে অপরাধীরা দোষী সাব্যস্ত না হয়ে রেহাই পেয়ে যাচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে রামগড়ে কিশোরীকে ধর্ষণকারী চিহ্নিত আব্দুল মান্নাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও রোয়াংছড়িতে মারমা কিশোরী ধর্ষণ চেষ্টাকারী আটক রাকিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে নেতৃদ্বয় সেটলারদের পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারপূর্বক নারীর নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১