শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » দীর্ঘদিন শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে
প্রথম পাতা » কৃষি » দীর্ঘদিন শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে
শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘদিন শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে

---

ষ্টাফ রিপোর্টার :: (৩০ জানুয়ারী ২০১৬ বাংলাদেশ,সময় বেলা ৩.৪০মিঃ)রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্তে দীর্ঘদিন শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর কলেজের শ্রেণী কার্যক্রম আজ শনিবার ৩০ জানুয়ারী থেকে শুরু হয়েছে৷
রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভা গত বুধবার ২৭ জানুয়ারী সকাল সাড়ে এগারোটায় কলেজের অধ্যক্ষ রুমে অনুষ্ঠিত হয়৷ একাডেমীক কাউন্সিল সভায় কলেজের সকল শিক্ষক,সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
রাঙামাটি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মফিজ আহম্মেদ সিএইটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৭ অক্টেম্বর ২০১৫ তারিখ থেকে বন্ধ রাখা শ্রেণী কার্যক্রম আজ ৩০ জানুয়ারী ২০১৬ তারিখ থেকে ১০টি বিষয়ে অনার্স,৪টি বিষয়ে মাষ্টার্স কোর্স এর শ্রেণী কার্যক্রম পুর্ণরায় শুরু হয়েছে৷ তিনি জানান শান্তিপূর্ণ ভাবে ক্লাশ চলছে,ছাত্র/ছাত্রীদের উপস্থিতি কম হলেও কাল থেকে সবাই চলে আসবে, এছাড়া স্থানীয় ভাবে সকল প্রশাসন থেকে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে সহযোগিতা করছেন৷
অধ্যক্ষ আরো বলেন, এবার রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভায় সর্বসম্মতি ক্রমে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে, এখন থেকে কলেজ ক্যাম্পাসের ভিতর কোন ছাত্র সংগঠন মিছিল,মিটিং,আলোচনা সভা সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে, কলেজ ক্যাম্পাসের ভিতর কলেজের ছাত্র/ছাত্রীরা তাদের পরিচয় পত্র (আই ডি কার্ড) গলায় ঝুলিয়ে চলাফেরা করতে হবে, যাদের কাছে পরিচয়পত্র (আই ডি কার্ড) নাই তারা তাদের সঙ্গে কলেজে ভর্তি হওয়ার সময় প্রদত্ত টাকা প্রদানের রশিদ রাখতে হবে৷
আজ শনিবার রাঙামাটি সরকারী কলেজের ক্লাশ রুম গুলি ঘুরে দেখা গেছে ছাত্র/ছাত্রীরা মাত্র হাতে গোনা কয়েকজন তাদের পরিচয় পত্র (আই ডি কার্ড) গলায় ঝুলিয়ে শ্রেণী কার্যক্রমে অংশ নিয়েছে৷
---
রাঙামাটি সরকারী কলেজের ছাত্র/ছাত্রীরা কলেজ কর্তৃক প্রদত্ত নিয়ম অনুযায়ী পোষাক পরিধান না করার বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাইলে রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মফিজ আহম্মেদ বলেন, অতিশিঘ্রিই পোষাকের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে তবে যে সব কলেজ ছাত্র/ছাত্রীরা গরিব তবে মেধাবী তাদের পোষাক অনুদান বা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে সরবারাহ করা হলে ছাত্র/ছাত্রীদের পোষাকের বিষয়টি সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে৷
প্রায় সাড়ে ৪ মাস পর শ্রেণী কার্যক্রম পুর্ণরায় শুরু হওয়াতে রাঙামাটি কলেজের সাধারন ছাত্র/ছাত্রীরা বেজায় খুশি, ছাত্র/ছাত্রীরা শিক্ষা জীবণে তারা আর সময় নষ্ট করতে চায় না৷
রাঙামাটি সরকারী কলেজে দীর্ঘদিন শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর কলেজের শ্রেণী কার্যক্রম শুরুর দিন আইন শৃংখলা বাহিনীকে কলেজ ক্যাম্পাসের ভিতর সর্তক অবস্থায় থাকতে দেখা গেছে৷
---
আইন শৃংখলা পরিস্থিতি কেমন ? জানতে চাইলে রাঙামাটি কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, রাঙামাটি সরকারী কলেজের এবং রাঙামাটি শহরের আইন শৃংখলা ভাল রয়েছে৷
রাঙামাটি সরকারী কলেজের কলেজ ক্যাম্পাসের ভিতর যে কোন ধরনের সমস্যা এবং বড় ধরনের দুর্ঘটনার ভিডিও চিত্র ধারন ও কলেজ ক্যাম্পাসের নিরাপত্তার জন্য রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে ২টি সিসিটিভি ক্যামেরা দেয়ার কথা স্বীকার করেন অধ্যক্ষ মোঃ মফিজ আহম্মেদ৷
---
উল্লেখ্য, গত ১৭ অক্টেম্বর ২০১৫ ইংরেজি তারিখ কলেজ ক্যাম্পাসের ভিতর পিসিজেএসএস (সন্তু) সমর্থিত রাঙামাটি সরকারী কলেজ শাখার পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) তাদের সাপ্তাহিক মিছিল বের করতে চাইলে ক্ষমতাসিন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ পিসিপি’র মিছিলে বাধা দেয়, এতে দু’টি ছাত্র সংগঠনের সদস্যদের ভিতর সংঘর্ষ সৃষ্টি হয় এক পর্যায়ে দু’টি ছাত্র সংগঠনের সংঘর্ষ রাঙামাটি শহর ও তার আশ পাশের এলাকায় পাহাড়ি - বাঙ্গালী সংঘর্ষে আকার ধরণ করায় কলেজ ও স্থানীয় প্রশাসন জরুরী সভা করে রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন৷





আর্কাইভ