শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ইয়াবা খাইয়ে গাইবান্ধায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১
প্রথম পাতা » গাইবান্ধা » ইয়াবা খাইয়ে গাইবান্ধায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১
শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়াবা খাইয়ে গাইবান্ধায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

---গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার ভবনাপুর গ্রামের হিরু সরকারের পুত্র তাজদিকুল ইসলাম একজন বখাটে ও ইয়াবাসেবী। সে একই গ্রামের প্রতিবেশী বুলবুল সরকারের সতের বছরের কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সখ্যতা গড়ে তোলে এবং মেয়েকে দিনের পর দিন তাজদিকুল ইয়াবা সেবন করিয়ে ধর্ষণ করতো। সেই ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে রাখতো বলে অভিযোগ থেকে জানা যায়।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, হিরু সরকারের পুত্র তাজদিকুল ইসলাম একজন মাদক ও ইয়াবাসেবী। সে দীর্ঘদিন থেকে তার প্রতিবেশী বুলবুল সরকারের কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক মেলামেশা শুরু করে। এবং তাজদিকুল কৌশলে মেলামেশার অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। মেয়ে তাজদিকুলের সঙ্গে মিশতে না চাইলে সে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিতো। নেশার টাকা যোগার করতে না পারলে তাজদিকুল মেয়েকে দিয়ে তার বাবার কাছ থেকে মোবাইলে ধারণ করে রাখা অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে টাকা আদায় করতো। গত ২ মার্চ মেয়ের বাবার নিকট ৫০ হাজার টাকা দাবি করে এবং না দিলে তার মেয়ের অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়াসহ তার মেয়েকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
এসংক্রান্ত একটি অভিযোগ ২জনকে আসামী করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ আসামী তাজদিকুল ইসলামকে গ্রেফতার করে। বর্তমানে মেয়ের বাবা বুলুবুল সরকারকে আসামী পক্ষ মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদর্শন করছে।
অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।





আর্কাইভ