মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় মরছে ডলফিন
হালদায় মরছে ডলফিন
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য সম্পদের খনি হালদা নদীতে আবারও একটি ডলফিন মরে ভেসে উঠল। প্রত্যক্ষদর্শীদের মতে ভেসে উঠা ডলফিনের শরীরে আঘাতের ক্ষত দেখা গেছে। তাদের ধারণা নদীতে চলাচলরত ট্রলারের পাখার আঘাতে এটি মারা গেছে। স্থানীয়রা জানিয়েছে গত শনিবার দুপুরে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় ডলফিনটি ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েক ব্যক্তি সেটি নদী থেকে উঠিয়ে পাড়ে নিয়ে আসে। পরে এটি মাটি চাপা দেয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া এ প্রসঙ্গে বলেন হালদার এসব ডলফিন একটি বিপন্ন প্রাণীদের একটি। তিনি একের পর এক ডলফিন মারা যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন নদীতে যান্ত্রিক নৌযান বন্ধে আইনের কঠোর প্রয়োগ না করলে এভাবে নদীর মা মাছসহ বিপন্ন প্রজাতির ডলফিন হারিয়ে যাবে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন