শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ডাক্তারের অবহেলায় রাস্তায় জন্ম নিল নবজাতক শিশু
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ডাক্তারের অবহেলায় রাস্তায় জন্ম নিল নবজাতক শিশু
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ডাক্তারের অবহেলায় রাস্তায় জন্ম নিল নবজাতক শিশু

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সন্তান প্রসবের জন্য এসে চিকিৎসা না পেয়ে রাস্তায় একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন এক মা। সোমবার রাত ৮ টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে মাত্র ২০০ গজ দুরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। নবজাতক ভুমিষ্টকারি ওই মায়ের নাম মিষ্টি আকতার (২০)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আব্দুর রশিদের স্ত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ মাতৃসদন ঘেরাও করে।
নবজাতকের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আব্দুর রশিদ তার স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে দ্রুত তাকে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করেন। একটি অটো বাইকে করে মিষ্টি আকতারকে নিয়ে এলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত কর্মী তৌহিদা বেগম কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অন্তসত্বা ওই মহিলাকে অন্যত্র নিয়ে যেতে বলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা সত্বেও বিষয়টির প্রতি তৌহিদা বেগম কোন কর্ণপাত করেননি। এতে কালক্ষেপন না করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় মাত্র ২০০ গজ দুরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় ব্যাথার প্রচন্ডতায় অন্তসত্ত্বা মহিলা চিৎকার শুরু করেন এবং একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখতে পায় রাস্তার উপর অটোবাইকে একটি সন্তান জন্ম দিয়েছেন একজন মা। সন্তান প্রসবের পর মায়ের প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে বাধ্য হয়ে কেন্দ্র কর্তৃপক্ষ পরবর্তী চিকিৎসা প্রদান করে।
এ ব্যাপারে বিশিষ্ট সমাজসেবক ওয়াজিউর রহমান র‌্যাফেল বলেন, মাতৃসদনের কর্মকর্তা কর্মচারীরা এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটিয়ে থাকেন। তারা রোগী না দেখেই ক্লিনিকগুলোতে যাওয়ার পরামর্শ দেন। গাইবান্ধা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লি¬ষ্টদের যথাযথ চিকিৎসা প্রদানের বাধ্য করেন। তিনি বলেন করোনা আতংকে যদি কোন কর্মচারি রোগিদের সাথে এ ধরনের আচরণ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সেকেন্দার আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

রবিদাস সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ
গাইবান্ধা :: করোনায় কর্মহীন গাইবান্ধা পৌরসভার রবিদাস সম্প্রদায়ের ৫০টি পরিবারের মাঝে মঙ্গলবার গাইবান্ধা জেলা বাসদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু এবং আধা কেজি মশুর ডাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা ফোরাম সদস্য সুকুমার চন্দ্র মোদক, ইসরাত জাহান প্রমুখ।
ত্রাণ বিতরণের সময় জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী করোনাকালে কর্মহীন শ্রমজীবি মানুষের পাশাপাশি মধ্যবিত্ত, নিম্নবিত্ত কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে আগামী ৬ মাস রেশন প্রদান এবং প্রত্যেক জেলায় করোনা ভাইরাস সনাক্ত করণের ল্যাব প্রতিষ্ঠার দাবি জানান।
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৫৮

গাইবান্ধা :: গাইবান্ধায় মঙ্গলবার নতুন করে করোনা ভাইরাস সন্দেহে গত ২৪ ঘন্টায় কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ১৫৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনা ভাইরাস সংক্রমনের কোন প্রমাণ না পাওয়ায় ৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও নতুন ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তদুপরি এ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫ জনের মধ্যে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৩ জন এবং সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুরের হবিবুল্যাহপুর গ্রামের হোম কোয়ারেন্টাইনে ২ জনকে রাখা হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।





আর্কাইভ