শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
প্রথম পাতা » খুলনা বিভাগ » মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য

---ঝিনাইদহ প্রতিনিধি :: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে ঝিনাইদহের অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে জাহেদী ফাউন্ডেশন ফের খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায়দের মাঝে সদা দানের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে ঝিনাইদহে নিন্ম আয়ের মানুষের মধ্যে যখনি ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তখন থেকেই সিও অহসায়ের বন্ধু জাহেদী ফাউন্ডেশন খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া ব্যাপক ভাবে শুরু করেছেন। ধরাবাহিক ভাবে ফের করোনার কারণে কর্মহীন খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম এর কাছে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে জাহেদী ফাউন্ডেশন। ৭ই এপ্রিল/২০২০ তারিখ মঙ্গলবার সকালে সার্কিট হাউজে জেলা প্রশাসকের কাছে ৫’শ প্যাকেট ও পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের কাছে ৫’শ প্যাকেট খাবার হস্তান্তর করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ৫’শ গ্রাম হুইল পাউডার ও ১ টি ডেটল সাবান। এসময় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল, কার্যনির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু।

গরীবের বন্ধু সিও সংস্থার ফের খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে ঝিনাইদহের অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে সিও সংস্থার ফের খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায়দের মাঝে সদা দানের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে ঝিনাইদহে নি¤œ আয়ের মানুষের মধ্যে যখনি ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তখন থেকেই সিও অহসায়ের বন্ধু সিও সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ৭ই এপ্রিল/২০২০ তারিখ মঙ্গলবার সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে ফের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় শারীরিক দুরত্ব বজায় রেখে ২৫০ জন হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। খাদ্যসামগ্রি বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী. সিও’ র নির্বাহী পরিচালক সামসুল আলমসহ সংস্থার অনান্য কর্মকর্তাবৃন্দ। সে সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক বলেন-করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা নি¤œ আয়ের মানুষদের মাঝে অসহায়ের বন্ধু সিও সংস্থার পক্ষ থেকে সর্বদা খাদ্য বিতরন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম।

নিন্মআয়ের মানুষের মাঝে হাজী বাড়ীর খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: “মানুষ মানুষের জন্য, করোনা নিয়ে আতঙ্ক নয়, সবাই সচেতন হোন” এই স্লোগানে ঝিনাইদহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মরহুম শামসুল আলমের দুই পত্র কবির হোসেন শিমুল ও সোহেল আহম্মেদের সৌজন্যে ও অর্থায়নে, ১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজীর উদ্দিনের সার্বিক সহযোগীতায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মাঝে এখাদ্য সামগ্রী বিতরণ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে হাজী বাড়ীর হাজী নূর হোসেন, হাজী আবুল হোসেন, ও সজিব আহমেদসহ ইউপি সদস্য বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এসময় উপস্থিত ছিলেন। এ সময় ওই এলাকার ১৫০০ শতাধিক খেটে খাওয়া ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল ও সাবান বিতরণ করা হয়। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

হরিণাকুন্ডুতে নিন্ম আয়ের মানুষের দুর্ভোগ চরমে
ঝিনাইদহ :: করোনা ভাইরাস আতঙ্কে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রমজীবী ও নি¤œ আয়ের কর্মহীন মানুষ ঘরে বন্দী হয়ে পড়েছে। উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩০টি গ্রামে ৪৮,২০৯টি পরিবারে ২লক্ষ লোকের বসবাস। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন জানিয়েছেন গত মঙ্গলবার পর্যন্ত দুই দফাই ১২৭১ জনকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। দুই কিস্তিতে ১০ কেজি করে চাল দুই কেজি আলু, এক লিটার ভোজ্য তেল, দুই কেজি পিয়াজ, এক কেজি লবন ও ২টি করে সাবান দেওয়া হয়েছে। এই ত্রাণ সামগ্রী বিতরণের হার শতকরা ১ভাগেরও অনেক কম, তবে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার জানান আওয়ামী লীগের উদ্যোগে এপর্যন্ত ১৫০০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং তা চলমান থাকবে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও কিছু কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে যা নি¤œ আয়ের মানুষের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের দর্জি শ্রমিক বকুল হোসেন জানান প্রায় ১৫দিন ঘরে বসে আছি কাজ নেই দোকান বন্ধ, কোন ত্রাণও পায়নি ঘরে খাবার নেই এখন কি খেয়ে থাকবো? এরকম অনেক কৃষি শ্রমিক, হোটেল শ্রমিক, দোকান শ্রমিক আছে যাদের বর্তমানে কোন কাজ নেই, এদের দাবি এই ত্রাণ সহায়তার আওতায় তাদের আনা হোক। উপজেলায় ত্রাণবিতরণে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান ত্রাণ বিতরণে কোন সমন্বয় কমিটি হয়েছে কিনা আমার জানানেই। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইনের কাছে জানতে চেয়ে ০১৭১১৩৫৩৫৭৯ নম্বরে কল করলে তিনি ফোন ধরেন নি।

ঝিনাইদহে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি
ঝিনাইদহ :: ঝিনাইদহে শুরু হয়েছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে চাল বিক্রি। মঙ্গলবার সকাল থেকে জেলার ৬ টি উপজেলার ৬৭ টি ইউনিয়নে এ চাল বিক্রি শুরু হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম জানান, মঙ্গলবার থেকে চাল বিক্রি শুরু করার কথা থাকলেও করোনার কারণে সোমবার থেকে চাল বিক্রি শুরু হয়েছে। এ মাসে জেলার ৬৭ টি ইউনিয়নে ১৩০ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত ৪৩ হাজার ৫’শ ৭৯ জন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত চাল বিক্রি অব্যহত থাকবে।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)