মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলগঞ্জের ভানুগাছ বাজারে অগ্নিকান্ড : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
কমলগঞ্জের ভানুগাছ বাজারে অগ্নিকান্ড : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তুল ধুনা’র কারখানায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীর দাবী।
জানা গেছে, বাজারস্থ জবা’র কলোনিতে মোতাহের মিয়ার তুলা ধুনার মেশিন থেকে সর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাতট ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জনগনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় কারখানায় থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয় বলে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও কারখানা মালিক নিশ্চিত করে।
ভুক্তভোগী মোতাহের মিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে অনেক দিন ধরেই কারখানা বন্ধ।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, আগুনে পুড়ে যাওয়া কারখানা মালিককে সরকারি ভাবে সাহায্যে সহযোগীতা করা হবে।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা