শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে আদিবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে আদিবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জে আদিবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গাইবান্ধার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এর উদ্যোগে রবিবার গোবিন্দগঞ্জের আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার অবলম্বন অফিসের সামনে আদিবাসী অধ্যুষিত ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪শ’ আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৬ কেজি, আলু ৩ কেজি, মুসুর ডাল ১ কেজি, লবণ ১ কেজি, তেল-১ লিটার, সাবান ২টি।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, জেলা সম্প্রীতি ফোরামের সাধারণ সম্পাদক এমিলি হেমব্রম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, অবলম্বনের প্রকল্প সমন্বয়কারী একেএম মাহাবুবুল আলম, এডমিন ও ফিনান্স অফিসার সাঈদ আল আসাদ, প্রজেক্ট অফিসার দিপ্তী মুর্মু, শাবানা আকতার ও মোস্তফা কামাল প্রমুখ।

করোনা উপসর্গ নিয়ে গাইবান্ধায় দু’জনের মৃত্যু

গাইবান্ধা :: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নারায়নগঞ্জ থেকে ফেরত আসা রবিবার সকালে এক শ্রমিকের মৃত্যু
হয়েছে। সে নিজ বাড়িতে জ্বর, শাসকষ্ট, গলাব্যাথা সহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে।

অপরদিকে সদর উপজেলা গিদারী ইউনিয়নের এক কৃষক করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছে।

গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাঁদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লক ডাউন করা হয়েছে। তিনি আরও জানান, একটি বিশেষায়িত টিম মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে লাশ দাফন করে।

এদিকে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বড় বড় শহর থেকে আগত মানুষের ঢল থামাতে পারছেনা প্রশাসন। নৌপথ সহ বিভিন্নভাবে গাইবান্ধায় ফিরছে তাঁরা। বর্তমানে গাইবান্ধায় মোট ১ হাজার ৮৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৮৪৯ জন

গাইবান্ধা :: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় রবিবার করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগী ১৮৮ জন বেড়ে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৯ জন। এছাড়া একজন করোনা ভাইরাসে আক্রান্ত
রোগী গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে দীর্ঘদিন অবস্থান করার পর সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন রয়েছে ১২ জন। তারা সবাই জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৪৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনেরাখা হয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৮৭, গোব্দিন্দগঞ্জে ২৮৫, সদরে ৩৪৪, ফুলছড়িতে ৩৬৮, সাঘাটায় ৪৪১, পলাশবাড়িতে ২১, সাদুল্যাপুর উপজেলায় ৩০৩ জন।

অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নতুন করে আরও ৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৮০ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)