শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের পর্যক্ষেণে ৮ মামলা
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের পর্যক্ষেণে ৮ মামলা
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের পর্যক্ষেণে ৮ মামলা

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যবেক্ষণকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলা হয়েছে।

মামলায় মোটরসাইকেল আরোহী ও দোকানদারদের কাছ থেকে নগদ ৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার ১৯ এপ্রিল সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানকালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতিরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যক্ষেনকালে হেলমেটবিহিন মোটরসাইকেল চালনা, বিনা কারণে ঘুরে বেড়ানোসহ নানা অপরাধে ১৮৬০ ধারার ১৮৮ উপধারা ও ২৬৯ উপধারায় ৮টি মামলায় ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
পর্যবেক্ষণকালে নিত্য প্রয়োজনীয় মোদী দোকান ও খাদ্য সামগ্রীর দোকান ও ফার্মেসীতে বেশী লোক সমাগম না করে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়। রাস্তাঘাটে অহেতুক কেউ বের না হতেও বলা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলা করে জরিমানা আদায় করার সত্যতা নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে কর্মহীনরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

কমলগঞ্জ :: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার হতদরিদ্র ও কর্মহীন ২৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

আজ রবিবার ১৯ এপ্রিল দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার ২৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী বেলাল আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে কর্মহীন রিক্সা, ভ্যান চালকের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ

কমলগঞ্জ :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের ন্যায় লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও ও ধলাইপার এলাকার ২৬ জন রিক্সা ও ভ্যান চালকের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

আজ রবিবার দুপুর ২.৩০টায় মাধবপুর বাজারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ও সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন এর
উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিম্ন আয়ের এসব খেটে খাওয়া মানুষগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ধলই চা বাগানের ব্যবস্হাপক আমিনুল ইসলাম, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন প্রমূখ।

খাদ্য সামগ্রীর মাঝে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম পিঁয়াজ ও ১টি সাবান।

এদিকে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান রাত-দিন ধারাবাহিকভাবে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন বলে জানা যায়।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ