শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালা বাবুছড়া বাজারে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালা বাবুছড়া বাজারে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীঘিনালা বাবুছড়া বাজারে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

---সংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামের চার গণতান্ত্রিক সংগঠন আজ বুধবার ২৯ এপ্রিল এক বিবৃতিতে দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী ও গতকাল বানছড়া গ্রামে ইউপিডিএফ সদস্যসহ দুই ব্যক্তিকে হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মুল) সভাপতি সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা উক্ত যৌথ বিবৃতিতে আরও বলেন, ‘গত ১৮ মার্চ থেকে ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল বাবুছড়া বাজারে জনৈক সেটলার বাঙালির বাসায় অবস্থান করে আসছে। তারা সেখানে বসে বিভিন্ন জনকে হুমকি দিযে ডেকে মোটা অংকের টাকা আদায় করছে। মাত্র কয়েক দিনে তারা এভাবে আনুমানিক ২০-২৫ লক্ষ টাকা আদায় করেছে।’

একটি বিশেষ স্বার্থান্বেষী মহল রাজনৈতিক হীন উদ্দেশ্যে এই কুখ্যাত খুনী সন্ত্রাসীদের মদদ দিচ্ছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, ‘সন্ত্রাসীরা যেখানে থাকে সেখান থেকে মাত্র কয়েক শ’ গজ ‍দূরে একটি সেনা চেকপোস্ট ও একটি পুলিশ ক্যাম্প রয়েছে।’

কিন্তু তারপরও সন্ত্রাসীরা কিভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নাকের ডগায় বেপরোয়া চাঁদাবাজি, প্রকাশ্য হুমকি ও সশস্ত্র মহড়া এবং খুনের ঘটনা ঘটাতে পারে নেতৃবৃন্দ সরকার ও প্রশাসনের কাছে সে প্রশ্ন করেন।

তারা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতা উক্ত সেটলারকে (তিনি বাবুছড়ায় কম্পিউটার মেরামত করেন) গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গতকালের বানছড়া হত্যাকাণ্ডের দায় অবশ্যই স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনসহ সরকারকে নিতে হবে মন্তব্য করে চার সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, ‘বাবুছড়ায় সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয় ও মদদ দেয়া না হলে তারা উক্ত হত্যাকাণ্ড ঘটাতে পারতো না।’

তারা পার্বত্য চট্টগ্রামে চলমান অশান্তি, রক্তাক্ত সংঘাত ও সহিংসতার জন্য কায়েমী স্বার্থান্বেষী মহলকে দায়ি করেন এবং বলেন, তারা একদিকে ‘সন্ত্রাস ও চাঁদাবাজীর’ বিরুদ্ধে গলা ফুলিয়ে চিৎকার করে জনগণের অধিকারের জন্য আন্দোলনরত গণতান্ত্রিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সমর্থকদের ওপর ফ্যাসিস্ট কায়দায় বর্বর দমনপীড়ন চালাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে সশস্ত্র সন্ত্রাসী ও খুনীদের আশ্রয় ও মদদ দিয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘দীঘিনালায় পাহাড়িদের নিজেদের মধ্যে সংঘাত বাঁধিয়ে দিয়ে ব্যস্ত রেখে সেই ফাঁকে সাধনাটিলার জমি বেদখলের হীন উদ্দেশ্যে সশস্ত্র সন্ত্রাসীদেরকে বাবুছড়া বাজারে নিয়ে আসা হয়েছে।’

ইতিপূর্বে অনেকবার উক্ত জমি বেদখলের ষড়যন্ত্র ও চেষ্টা ব্যর্থ হওয়ার পর কায়েমী স্বার্থবাদী মহলটি বর্তমানে এই পরিকল্পনা হাতে নিয়েছে বলে তারা মন্তব্য করেন।

নেতৃবৃন্দ সাধনাটিলার জমি বেদখল ও সেখানে থাকা বনবিহার ধ্বংসের নতুন ষড়যন্ত্র সম্পর্কে বিহারের দায়ক-দায়িকাসহ এলাকার সকল স্তরের জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ