শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পিরোজপুর » ত্রাণ বিতরনে অনিয়মের তথ্য সংগ্রহকালে স্বরূপকাঠীতে সাংবাদিককে প্রান নাশের হুমকি
প্রথম পাতা » পিরোজপুর » ত্রাণ বিতরনে অনিয়মের তথ্য সংগ্রহকালে স্বরূপকাঠীতে সাংবাদিককে প্রান নাশের হুমকি
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রাণ বিতরনে অনিয়মের তথ্য সংগ্রহকালে স্বরূপকাঠীতে সাংবাদিককে প্রান নাশের হুমকি

---পিরোজপুর :: পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলায় ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে যাওয়ায় এক ইউপি চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ মুরাদ হায়দারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দেশেজুড়ে করোনাভাইরাস মহামারীতে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে সরকার কর্তৃক মানবিক সহায়তার ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে যাওয়ায় নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) এ হুমকি দিয়েছেন।
জানাগেছে, দৈনিক মুক্তখবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ মুরাদ হায়দার গত সোমবার ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে উপজেলার ৯নং ইউনিয়নে তথ্য অনুসন্ধানে গেলে ৭১’র রাজাকার পুত্র ও বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) সোমবার এ প্রতিবেদককে মুঠো ফোনে হুমকি-ধমকি, পঙ্গুকরে দেয়াসহ চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয়।একইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হুমকি দাতা চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহীনি নিয়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাঝী বাড়ী এলাকার রাস্থায় অবস্থান করছেন। এমন সংবাদে নিরাপত্তার স্বার্থে স্বরুপকাঠী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ও সুটিয়াকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক খোকন ব্যাপারীসহ গন্যমান্য ব্যাক্তিদের হুমকির বিষয়টি জানালে প্রাণে রক্ষা পায়।সাংবাদিক সৈয়দ মুরাদ হায়দার জানান, আনুসন্ধানে চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ড মেম্বরদের বিরুদ্ধে ব্যাপক আনিয়মের তথ্য পাওয়া গেছে। হুমকির বিষয়ে আজ মঙ্গলবার নেছারাবাদ (স্বরুপকাঠী) থানায় সাধারণ ডায়েরী (জিডি) করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত করে অভিযোগ নেয়া হবে বলে জানিয়েছেন।

নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ প্রতিবেদককে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আগামীকাল (বুধবার) পুলিশ তদন্তে যাবে, কি হয়েছে না-হয়েছে। পরে অভিযোগটি ডায়েরীভূক্ত করা হবে। উল্লেখ্য, ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) ৭১ সালের রাজাকার মৃত মো. আনসার আলি আকন ওরফে মন্টু’র ছেলে।





আর্কাইভ