বৃহস্পতিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নাটোরে হেরোইন বহনের অভিযোগে একজনের ফাঁসি
নাটোরে হেরোইন বহনের অভিযোগে একজনের ফাঁসি

নাটোর প্রতিনিধি :: নাটোরে হেরোইন বহনের অভিযোগে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে৷ গত ২০১২ সালের ১২ জুলাই নাটোর-ঢাকা মহসড়কের কাছিকাটা টোলপস্নাজায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন বাস তল্লাশী করে নাটোরের ডিবি পুলিশ ফারুক হোসেনের কাছে থেকে এক কেজি দুইশ’ গ্রাম হেরোইন পেলে তাকে আটক করে নাটোর থানায় সোপর্দ করে৷ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়৷ দীর্ঘ স্বাক্ষ্য-প্রমাণ ও শুনানী শেষে নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন৷ সাজাপ্রাপ্ত ফারুক হোসেন রাজশাহী্ জেলার গোদাগাড়ি উপজেলার মহিষাল বাড়ি গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা