শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » পার্বতীপুরে কাটা হলো ব্রি-৮১ জাতের নমুনা শস্য
প্রথম পাতা » কৃষি » পার্বতীপুরে কাটা হলো ব্রি-৮১ জাতের নমুনা শস্য
বুধবার ● ১৩ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে কাটা হলো ব্রি-৮১ জাতের নমুনা শস্য

---আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর প্রতিনিধি :: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় দিনাজপুরের পার্বতীপুরে ব্রি-৮১ জাতের ধানের নমুন শস্য কাটা হয়েছে। উপজেলার মনমথপুর ইউনিয়নের টিকিয়াপাড়া মোড় সংলগ্ন ৫ একর জমিতে এ জাতের ধান চাষ করেন ১৫ জন কৃষকের একটি দল। আজ বুধবার বেলা ১টায় চাষ করা ধানের ২০ বর্গ মিটারের নমুনা শস্য কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মাহাবুর রহমান প্রমুখ।
কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, ব্রি-৮১ জাতের ধান একর প্রতি ৭৮ মণ ফলন হয়েছে পার্বতীপুরে। অন্যান্য জাতের চেয়ে এ জাতের ধানের ফলন বেশি হয়ে থাকে। তিনি আরও বলেন, উচ্চ ফলনশীল ও প্রোটিন সমৃদ্ধ এ ধানের চাল দেখতে সরু ও লম্বা। এর ভাত অত্যান্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও অনেক বেশি। কৃষক পর্যায়ে চলতি মৌসুমে এ জাতের ধান বীজ হিসেবে সংরক্ষন করে ও দেশব্যাপি ছড়িয়ে দেয়ার লক্ষে সংশ্লিষ্ট কৃষকেরা বীজ বিক্রি করে আগামীতে আর্থিকভাবে লাভবান হবেন। কৃষি সম্প্রসারণ অফিস কৃষকদের অধিকতর সফল হওয়ার জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্যের প্যাকেট পেলো শতাধিক পরিবার
পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুরে করোনায় প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বুধবার সকাল ১০টায় পুরাতন বাজার ধানহাটী সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ১৫০ পরিবারকে খাদ্যের প্যাকেট সরবরাহ করা হয়। এসময় প্রতি প্যাকেটে চাল, আলুসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়েছে। অনুষ্ঠানে রেল জাতীয় শ্রমিক পার্টি সভাপতি আব্দুর রাজ্জাক ও ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
কাজী আব্দুল গফুর সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে তার নিজ তহবিল থেকে এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।





আর্কাইভ