রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ফোন পেলে মধ্যবিত্তের ঘরে পৌঁছে যাবে উপহার
ফোন পেলে মধ্যবিত্তের ঘরে পৌঁছে যাবে উপহার
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: ফোন কলের মাধ্যমে মধ্যবিত্তের ঘরে খাবার পৌঁছানোর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন এক ব্যবসায়ী। যিনি খাদ্য সামগ্রী নেবেন তাঁর নাম পরিচয় গোপন থাকবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি গ্রামের বাসিন্দা এই ব্যবসায়ী তাঁর নাম পরিচয় গোপন রাখার শর্তে এই তথ্য জানান। গত শুক্রবার (১৫ মে) থেকে কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। সহযোগিতার জন্য দেয়া মুঠোফোন নাম্বারটি (01835-303606) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। জানতে চাইলে ওই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ” করোনাকালো এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। কর্মহীন হয়েছে অনেক মানুষ। মধ্যবিত্ত অনেকেই তাঁদের কষ্টের কথা কাউকে লজ্জায় বলতে পারছেন না। তাঁদের জন্য ঈদ উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেয়া হবে। দিনের বেলায় অনেকে খাদ্য সামগ্রী নিতে সংকোচ করবেন। তাই রাতের বেলায় এইসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। গতকাল শনিবার পর্যন্ত ৫৫ জনকে চাল-ডাল, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়েছে বলে ওই ব্যক্তি জানান।





চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস