শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » প্রতিপক্ষ জমির আইলে বাঁধ দেয়ায় রোপিত ধানের চারায় জলাবদ্ধতা সৃষ্টি : আতঙ্কিত স্থায়ীরা
প্রথম পাতা » মৌলভীবাজার » প্রতিপক্ষ জমির আইলে বাঁধ দেয়ায় রোপিত ধানের চারায় জলাবদ্ধতা সৃষ্টি : আতঙ্কিত স্থায়ীরা
সোমবার ● ১৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিপক্ষ জমির আইলে বাঁধ দেয়ায় রোপিত ধানের চারায় জলাবদ্ধতা সৃষ্টি : আতঙ্কিত স্থায়ীরা

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুড় গ্রামে ব্যক্তিগত রাস্তায় গাড়িযোগে মাটি আনতে প্রতিপক্ষ বাঁধা দিয়ে চলাচলের রাস্তা বন্ধ রেখেছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে ধারালো অস্ত্রসস্ত্রে হামলার রনসজ্জা গ্রহণ করে প্রতিপক্ষ। ইসলামী ফাউন্ডেশনের ৪র্থ শ্রেণীর কর্মচারী মাওলানা নুরুল ইসলাম ও তার ছেলে নোমান মিয়া ওরপে ডেইলী মস্তান কথায় কথায় মন্ত্রী, এম’পির প্রভাব দেখিয়ে এলাকার লোকজনকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে থাকেন এবং ত্রাসের রাজত্ব কায়েম করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী আশংকা করছেন এলাকাবাসী। গতকাল ১৭ মে রবিবরি দুপুর ২ ঘটিকায় বাঘজুড় গ্রামে এ ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের হুমকির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীর পক্ষে সোমবার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। এলাকাবাসী অভিযোগে জানান, উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুড় গ্রামের ক্বারী আব্দুস ছামাদের ছেলে মাওলানা আব্দুল গফুর নিজস্ব রাস্তা দিয়ে গাড়িযোগে বাড়িতে মাটি আনতে বাঁধা সৃষ্টি করেন প্রভাবশালী প্রতিপক্ষ মবশ্বির আলী, আব্দুল মজিদ গংরা। এরপর প্রতিপক্ষের লোকজন আব্দুল গফুরসহ গ্রামের লোকজনের যাতায়াতের রাস্তাবন্ধ করে দেন। এছাড়াও আব্দুল গফুরের কৃষিজমি উচুঁ থাকায় এলাকার বৃষ্টির পানি জমে এই জমির উপর দিয়ে মবশ্বির আলীর নিচু জমিতে গিয়ে পড়ে। আব্দুল গফুরের জমি থেকে যাতে নিচু জমিতে পানি নামতে না পারে সেজন্য মবশ্বির আলী, আব্দুল হামিদ, নূরুল ইসলাম, মানিক মিয়াসহ প্রতিপক্ষরা যোগসাজশে মবশ্বির আলীর জমিতে বাঁধ নির্মাণ করে আব্দুল গফুরের জমি থেকে পানি নিস্কাশনের পাইপ খুলে এবং জমির সীমানার খুঁটি উপড়ে নিয়ে যান। অভিযোগ করে মাওলানা আব্দুল গফুর বলেন, এঘটনায় স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হলে প্রতিপক্ষের লোকজন চাপাতি, রামদা, লাঠি ও লোহার রড সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ১৭ মে দুপুরে হামলার চেষ্টা করে এবং প্রাণেহত্যার হুমকি প্রদান করে। আমি ঘরের দরজা, জানালা বন্ধ করে তৎক্ষনাৎ আত্মরক্ষার চেষ্টা করি। তিনি আরও বলেন, মবশ্বির আলীসহ প্রতিপক্ষের লোকজন আমার জমির আইলে বাঁধ দেয়ায় রোপিত জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। ফলে জমির ক্ষেত বিনষ্ট হওয়ার প্রক্রিয়া দেখা দিয়েছে। আব্দুল মতিন, আঞ্জব আলী, এনামুল হকসহ স্থানীয় গ্রামবাসী জানান, প্রতিপক্ষ ইসলামী ফাউন্ডেশনে কর্মরত নুরুল ইসলাম ও তার ছেলে নোমান মিয়া এলাকায় কথায় কথায় মন্ত্রী, এম’পির প্রভাব দেখিয়ে এলাকার লোকজনকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে থাকেন এবং ত্রাসের রাজত্ব কায়েম করে। নোমানের বিরুদ্ধে ইয়াবা ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। তবে মাওলানা নূরুল ইসলাম (জলিল) বলেন, এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে বলেন আমরা এঘটনার সাথে জড়িত নই। আমরা চাকুরী করি। বর্তমানে লকডাউন অবস্থায় বাড়িতে আছি। এ ব্যাপারে শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়াদুস হাসান বলেন, এখন পর্যন্ত এ ধরণের কোন অভিযোগ এখনও পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)