শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ মে ২০২০
প্রথম পাতা » পাবনা » বড়াল নদীর পাড়ে প্রেমিকের মরদেহ, আটক প্রেমিকা
প্রথম পাতা » পাবনা » বড়াল নদীর পাড়ে প্রেমিকের মরদেহ, আটক প্রেমিকা
শনিবার ● ৩০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়াল নদীর পাড়ে প্রেমিকের মরদেহ, আটক প্রেমিকা

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে শংকর চন্দ্র দাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে চাটমোহর উপজেলার বিলচলন ইউপির বোঁথর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শংকর দাস উপজেলার অমৃতকুন্ডা গ্রামের দুলাল দাসের ছেলে।

গত বৃহস্পতিবার শংকর দাস তার প্রেমিকা রত্না দাসের সঙ্গে তার মামা বাড়ির পাশে ঘুরে বেড়ান। শুক্রবারও রত্না দাস মামা শম্ভুনাথ দাসের বাড়িতেই ছিলেন। পুলিশ মৃতের প্যান্টের পকেট থেকে টাকা, ৩টি মোবাইল ফোন সেট ও পাশে পড়ে থাকা মদের বোতল উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অমৃতকুন্ডা গ্রামের মনি দাসের মেয়ে রত্না দাসকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শংকর দাস বৃহস্পতিবার বোঁথর গ্রামে আসেন। তিনি তার কথিত প্রেমিকা রত্না দাসের সঙ্গে বোঁথর চড়ক বাড়ি এলাকায় ঘোরাফেরাও করেন। শুক্রবার সকালে শংকরের মরদেহ রত্নার মামা বাড়ির পাশে বড়াল নদী পাড়ে একটি বাঁশ ঝাড়ের পাশে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রত্না দাসকে আটক করে থানায় নিয়ে যায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)