শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কঠোর নির্দেশনা
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কঠোর নির্দেশনা
রবিবার ● ৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কঠোর নির্দেশনা

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: দিন দিন আশংখাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। যার ফলে কক্সবাজার জেলার পর এবার উখিয়ার আংশিক এলাকা রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯ নাম্বার ওয়ার্ড, পালংখালী ইউনিয়নের ১, ৪ ও ৫ নাম্বার ওয়ার্ড। এছাড়াও রত্নাপালং ইউনিয়নের জনবহুল ব্যস্ততম স্টেশন কোটবাজারকে রেড জোন চিহ্নিত করে লকডাউন বাস্তবায়নে কঠোর ৮টি নির্দেশনা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

আজ রবিবার উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জারীকৃত এ নির্দেশনা ৭জুন রাত ১২টা হতে ২১ জুন রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে। উক্ত নির্দেশনার গুলো হলো…

১. রেড জোন এলাকার সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। সকলকে আবশ্যিক ভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

২. সকল প্রকার ব্যক্তিগত যানবাহন ও গণ পরিবহন বন্ধ থাকবে। রেড জোন এলাকায় ইজিবাইক, টমটম, সিএনজিসহ সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। প্রয়োজনীয় পণ্য পরিবহণ, হালকা ও ভারী যানবাহন রাত ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। কোভিড-১৯ মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বেসরকারি গাড়ি চলাচলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি গ্রহণ করতে হবে।

এ্যাম্বুলেন্স রোগী পরিবহণ, স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তিবর্গের (অনডিউটি) পরিবহণ, কোভিড ১৯ মোকাবেলা ও জরুরী সেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি এর আওতার বাইরে থাকবে।

৩. সকল প্রকার দোকান পাঠ, মার্কেট, হাট,ফুটপাতের দোকান ও ব্যবসা প্রতিষ্টান বন্ধ থাকবে। কেবলমাত্র কাঁচা বাজার ও মুদির দোকান সোমবার ও বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে। ঔষুধের দোকান এর আওতার বাইরে থাকবে।

৪. কেবলমাত্র কোভিড-১৯ মোকাবেলা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্টান সীমিত আকারে খোলা থাকবে।

৫. রবিবার ও বৃহস্পতিবার ব্যাংকিংসহ আর্থিক প্রতিষ্টান সমূহ খোলা থাকবে। সকল হাসপাতাল, চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্টান ও কোভিড-১৯ মোকাবেলায় পরিচালিত ব্যাকিং সেবা প্রদানকারী এর আওতার বাইরে থাকবে।

৬. জরুরী সংবাদ সংগ্রহের জন্য নির্বাচিত সংবাদকর্মীদের এবং কোভিড-১৯ মোকাবেলায় রেড জোনে নিয়োজিত সেচ্ছাসেবীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উখিয়া কর্তৃক ছবি যুক্ত বিশেষ পরিচিতি পত্র দৃশ্যমান অবস্থায় গলায় ঝুলানো থাকা সাপেক্ষে কাজ করার অনুমতি দেয়া হবে।

৭. প্রকাশ্য স্থানে বা গণ জমায়েত করে কোন প্রকার ত্রাণ, খাদ্য সামগ্রী বা অন্য কোন পণ্য বিতরণ করা যাবে না।

৮. রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রতিষ্টান/কর্মী শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার/জেলা প্রশাসক কক্সবাজার কর্তৃক অনুমতি সাপেক্ষে যাতায়াত করতে পারবে। তবে রেড জোনে কোন কর্মকান্ড পরিচালনা করা যাবেনা।

এতদ্ব উদ্দেশ্যে গঠিত ওয়ার্ড কমিটি সমূহ নির্দেশনাবলী কঠোর ভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন করবে। কোভিড-১৯ সংক্রমণ রোধে জনস্বার্থে এ নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী।

উখিয়ায় ৪৬ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৭

উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় ৪৬ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। আটককৃত যুবককের নামে মো. ফয়সাল আমিন (৩৫)। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলু চামরি এলাকার জামাল আহমদের ছেলে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. সোহেল আহমদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ২টার দিকে উখিয়ার ময়না ঘোনা এলাকা থেকে এক যুবককে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৪৬ হাজার মরণনেশা ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা রুজু করে তাকে হস্তান্তর করা হয়।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ