শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ করোনা আপডেট : নতুন শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ করোনা আপডেট : নতুন শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬৫
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ করোনা আপডেট : নতুন শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬৫

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতের রিপোর্টে তারা করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৬৫ এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন। আক্রান্তদের মধ্যে সাড়ে ৪ বছরের শিশুসহ নারী, ব্যাংক কর্মকর্তা ও বয়সী মানুষ রয়েছে।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, সোমবার রাতের রিপোর্ট অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা স্ত্রী-সন্তানসহ সন্দেহ ভাজন ১৯ জনের নমুনা সংগ্রহ করে রোববার ১৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়।
সোমবার রাতে ফলাফলে ১৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে থানা রোড এলাকার পূর্বের আক্রান্ত ব্যক্তির সাড়ে ৪ বছর বয়সী শিশু পুত্র, স্ত্রীও আক্রান্ত হয়েছে। এছাড়া আরো ১১ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৭ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী, ৪ জন কৃষি ব্যাংকের মাইজবাগ শাখায় কর্মরত। আক্রান্ত ব্যক্তিরা পৌর এলাকার থানা রোড, টিঅ্যান্ডটি রোড, চরশিহারী ও চরহোসেনপুর এলাকার বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
এ পর্যন্ত উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৭শ ৫২ জনের, রিপোর্ট পাওয়া গেছে ৭শ ২১ জনের, মোট আক্রান্ত ৬৫, সুস্থ ২৮জন, রিপোর্ট বাকী রয়েছে ৩১টি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।





আর্কাইভ