শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনায় আক্রান্ত ইউএনও
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনায় আক্রান্ত ইউএনও
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় করোনায় আক্রান্ত ইউএনও

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) করোনায় আক্রান্ত হয়েছে। চলতি বছরের ২৫ ফেব্রয়ারী এই উপজেলায় যোগদান করেন ইউএনও কাজী লুতফুল হাসান। যোগদানের পর থেকে নিরলসভাবে কাজ করে আসছেন তিনি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক এবং অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য দিন রাত পরিশ্রম করে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের এক পর্যায়ে শারীরিক অবস্থা অস্বাভাবিক দেখা দেয়। গত সোমবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। বুধবার সন্ধ্যার পর নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ হয়।

এ ঘটনায় উপজেলার বেশ কয়েকটি সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি হোম কোয়ারেন্টাইনে রয়েছে। পাশাপাশি তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার উপজেলা নিবার্হী অফিসারের করোনা পজেটিভ বিষয়টি নিশ্চিত করে জানান বর্তমানে তিনি স্বাভাবিক রয়েছেন। উপজেলা নিবার্হী অফিসার আবাসিক কোয়াটারে অবস্থান করছে।

কৃষি ঋণ মওকুফ ও প্রণোদনার দাবিতে গাইবান্ধায় কৃষক সমিতির বিক্ষোভ

গাইবান্ধা :: সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত রেটে ধান ক্রয়, সকল কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত, ২০,০০০/-টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদানসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের আসাদুজ্জামান স্কুল মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, কৃষক নেতা ওয়াজিউর রহমান রাফেল, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন করোনা দুর্যোগে কৃষকরা অনেক কষ্টে আছে। তাদের উৎপাদিত ফসল ঠিকমত বাজারজাত করতে পারছে না। এমতাবস্থায় কৃষকদের উপযুক্ত প্রণোদনা প্রদান না করলে তারা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তারা বলেন, বারবার দাবি করা সত্বেও সরকার কৃষদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করছেনা। বরং জেলা খাদ্য অফিস সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি হয়ে আছে। সেই সাথে তারা ২০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত এনজিও ঋণসহ সকল ঋণের কিস্তি আদায় বন্ধ রাখারও দাবি জানান।





আর্কাইভ