শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » কৃষি » বগুড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে হাইব্রীজ ধান বীজ বিতরন
প্রথম পাতা » কৃষি » বগুড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে হাইব্রীজ ধান বীজ বিতরন
বুধবার ● ২৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে হাইব্রীজ ধান বীজ বিতরন

---আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: করোনা ভাইরাস মোকাবেলায় আজ বুধবার বগুড়া সদরের কাজী নূরুল সরঃপ্রাঃ বিদ্যালয় মাঠে বায়ার ক্রপসায়েন্স এর ‘বেটার ফার্মস্-বেটার লাইভস্’ উদ্যোগে ৬শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলন শীল হাইব্রীড ধান বীজ বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। বায়ারক্রপ সায়েন্স বগুড়া রিজিয়নাল ম্যানেজার কৃষিবিদ জুলফিকার হাবিব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বায়ারক্রপ সায়েন্স এর সিনিয়র টেরিটরী অফিসার কৃষিবিদ গৌতম চন্দ্র দাস, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, নূরুল ইসলাম, রুহুল আমিন, শাহানা আফরোজ, অপূর্ব চন্দ্র রায়, ফিল্ড অফিসার মামুনুর রশিদ ও আব্দুল হালিম’সহ আদর্শ কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উল্লেখ্য, সারাদেশে করোনা ভাইরাস মহামারি জনিত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রান্তিক কৃষকদের সহযোগিতায় বায়ার বিশ^ব্যাপী ‘বেটার ফার্মস্-বেটার লাইভস্’ নামে এক নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। উক্ত কার্যক্রম এর অধীনে বাংলাদেশে ১লাখ প্রান্তিক কৃষক এবং এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় ২০লক্ষ ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ‘বেটার ফার্মস্-বেটার লাইভস্’ কেয়ার প্যাকেজ সরবরাহ করা হচ্ছে। স্থাণীয় কৃষকদের চাহিদা অনুযায়ী প্যাকেজ এর আওতায় উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ, বালাইনাশক, ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) ও করোনা নিরাপত্তা মূলক প্রশিক্ষণও দেয়া শুরু করা হয়েছে।
বগুড়া সদর কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, “খাদ্য নিরাপত্তায় এ দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু উদ্ভূত করোনা পরিস্থিতিতে কৃষি উৎপাদনে তাদের সক্ষমতা অনেকাংশেই হ্রাস পেয়েছে। চলাচল সীমিত হওয়া কারণে সঠিক সময়ে বিভিন্ন কৃষি উপকরণ বীজ ও বালাইনাশক সরবরাহ ও বাঁধাগ্রস্থ হচ্ছে।”
কৃষিবিদ আব্দুল জব্বার আরো বলেন, “এ অবস্থায় বায়ার এর ‘বেটার ফার্মস্-বেটার লাইভস্’ উদ্যোগটি ক্ষুদ্র কৃষকদের নিকট উচ্চ ফলনশীল বীজ সহজলভ্য করবে। বায়ার উদ্যোগে বিনামূল্যে এই বীজ বিতরণ কার্যক্রম একটি সময়োপযোগি পদক্ষেপ। এই উদ্যোগ করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফসলের ফলন বৃদ্ধি মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি জমিকে একটি টেকসই আয় এর উৎসে পরিনত করাই আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।”
বায়ার ক্রপ সায়েন্স এর রিজিয়নাল ম্যানেজার কৃষিবিদ জুলফিকার হাবিব বলেন, এ কার্যক্রমের আওতায় বাংলাদেশের ৫১জেলা ২০০টি উপজেলা ১লক্ষ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলণশীল হাইব্রিড ধান বীজ ও সবজী বীজ বিতরণ শুরু করা হয়েছে। এই প্যাকেজ এর আওতায় প্রান্তিক কৃষকগণ বিনামূল্যে বায়ারের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান ও সবজী বীজ পাবেন। একই সাথে মানসম্মত ফসল উৎপাদনে বীজ থেকে ফসল কাটা পর্যন্ত বালাই ব্যবস্থাপনা ও উৎপাদিত পণ্যে এর সঠিক বাজার ব্যবস্থাপনায় কৃষকদের কে পরামর্শ প্রদান অব্যাহত থাকবে। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের দক্ষতা বাড়ানো জন্য প্রশিক্ষণ কর্মক্রম পরিচালিত হবে।





আর্কাইভ