শিরোনাম:
●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
রাঙামাটি, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » যুক্তরাজ্য প্রবাসী ছাদ আলীর স্ত্রী পারভিনের কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ট
প্রথম পাতা » অপরাধ » যুক্তরাজ্য প্রবাসী ছাদ আলীর স্ত্রী পারভিনের কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ট
শনিবার ● ৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্য প্রবাসী ছাদ আলীর স্ত্রী পারভিনের কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ট

---বিশ্বনাথ প্রতিনিধি :: যুক্তরাজ্য প্রবাসী ছাদ আলীর স্ত্রী পারভিন বেগম (২৬)’র বিরুদ্ধে ‘মাদক সেবন ও খারাপ কর্মকান্ডে’ জড়িত থাকার অভিযোগ এনে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল গ্রাম পঞ্চায়েত ও এলাকাবাসী পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। গত বৃহস্পতিবার (২ জুলাই) প্রদান করা স্বারকলিপিতে এলাকার ১২৮ জনের স্বাক্ষর রয়েছে। তার (পারভিন) অবৈধ কর্মকান্ডে অতিষ্ট গ্রাম ও এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত এসব অপকর্মের প্রতিকার চেয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে এর অনুলিপিও প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রবাসী ছাদ আলী যুক্তরাজ্যে বসবাস করার সুবাধে তার স্ত্রী পারভিন বেগম দশদল গ্রামে বসবাস করছেন। পারভীন বেগম প্রতিনিয়িত মদ-গাঁজা, আফিমসহ নানান ধরনের মাদক সেবন ও খারাপ কর্মকান্ডের সাথে জড়িত থাকায় তার বাড়িতে প্রতিনিয়ত খারাপ প্রকৃতির লোকজনের অবাধে চলাফেরা রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। গ্রামের কেউ পারভীন বেগম ও তার পরিবারকে এসব কার্যকলাপে বাঁধা-নিষেধ করলে সে (পারভীন) গ্রামের নিরীহ শান্তিপ্রিয় লোকজনের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করে এবং গ্রামের অনেক মানুষকে জেল হাজতেও প্রেরণ করে হয়রাণী করেছে। অনেক সময় দেখে নেওয়ার হুমকি প্রদর্শন করে। সে (পারভীন) গ্রামের কিশোর-যুবক বয়সের ছেলেদেরকে প্রেমের প্রলোভনে ফেলে তাদেরকে নেশার দিকে ধাবিত করে তাদের জীবন নষ্ট করার সাথে জড়িত রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে, তার (পারভীন) বাড়িতে এসে গ্রামের ও শহরের নানান ধরনের লোকজনের নেশা করা এবং খারাপ কর্মকান্ডে লিপ্ত থাকাসহ পারভীন বেগমের অশ্লীল চলাফেরা ও খারাপ ব্যবহারে গ্রামবাসী অতিষ্ট হয়ে এর প্রতিকারের জন্য গ্রাম পঞ্চায়েত তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারের স্মরণাপন্ন হন। কিন্তু প্রবাসী ছাদ আলীর স্ত্রী পারভিন বেগম কারও (চেয়ারম্যান-মেম্বার) কোন কথা মান্য করেন নাই বরং আরো খারাপ ভাবে চলাফেরা করে চলাফেরা করে আসছেন বলে অভিযোগ এলাকাবাসীর। তাই নিরুপায় হয়ে গ্রাম্য পঞ্চায়েতগণ এর সুষ্ট প্রতিকার পেতেই সিলেট জেলার পুলিশ সুপারের স্মরণাপন্ন হয়েছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করেছেন দশদল গ্রাম পঞ্চায়েত ও এলাকাবাসী।
এব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী ছাদ আলীর স্ত্রী পারভিন বেগম বলেন, সম্প্রতি আমার ও আমার মায়ের উপর হামলা হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করি। মামলায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তারও করে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আমার বাড়িতে থাকা মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়। মামলা দায়েরের পর থেকেই আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, তাদের ভয়ে আমি আজ বাড়ি-ঘর ছেড়ে সিলেট শহরে বসবাস করছি। গ্রাম পঞ্চায়েত বিষয়টি আপোষে শেষ করতে চেয়ে ছিলেন, আর আমরা বিচার না মানায় গ্রামবাসীসহ মুরব্বীরা স্বাক্ষর দিয়ে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট তথ্যের স্মারকলিপি দিয়েছেন। আমি খারাপ কর্মকান্ডের সাথে জড়িত থাকলে থানায় আমার বিরুদ্ধে একাধিক মামলা থাকতো। কিন্তু তা নেই।





আর্কাইভ