শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » স্বাস্থ্যখাতে দুর্নীতি, সাহেদ-সাবরিনা-মিঠু’দের দায় সরকার এড়াতে পারেনা : বাম জোট
প্রথম পাতা » জাতীয় » স্বাস্থ্যখাতে দুর্নীতি, সাহেদ-সাবরিনা-মিঠু’দের দায় সরকার এড়াতে পারেনা : বাম জোট
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাস্থ্যখাতে দুর্নীতি, সাহেদ-সাবরিনা-মিঠু’দের দায় সরকার এড়াতে পারেনা : বাম জোট

---ঢাকা :: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ্ আলম, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশারফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ১৬ জুলাই বৃহস্পাতিবার সংবাদ পত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট ও ব্যর্থতার জন্য এবং সাহেদ-সাবরিনা-মিঠু গংদের অপকর্মের দায় বর্তমান সরকার কোন ভাবেই এড়াতে পারেনা। রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্যমন্ত্রী, ডিজি ও সচিবদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর ও ভুয়া রিপোর্ট ইত্যাদি সমস্ত প্রক্রিয়াই আকুন্ঠ দুর্নীতিতে ভরা। তাছাড়া শুরু থেকেই করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা, সমন্বয়হীনতা, বাগাড়ম্বরের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল রূপ ধারণ করেছে।

বিবৃতিতি আরও বলা হয়, এখন ব্যর্থতা, লুটপাট, দুর্নীতির দায় মন্ত্রণালয় ও অধিদপ্তর একে অপরের উপর চাপাতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই দায় কোন ক্রমেই মন্ত্রী, সচিব, ডিজি, সহ সংশ্লিষ্ট কেউই এড়াতে পারেনা। এমনকি যার নির্দেশ ছাড়া কোন কিছুই হয় না, সেই প্রধানমন্ত্রীও এড়াতে পারেনা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রিজেন্ট গ্রুপের সাহেদ, জেকেজি গ্রুপের সাবরিনা যেমন ভুয়া করোনা টেস্ট রিপোর্ট দিয়ে দুর্নীতি করেছে, তেমনি এই সরকারও দিনের ভোট রাতে ডাকাতি করে ভুয়া নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতায় বসে আছে। ফলে ভোট ডাকাত সরকারের মন্ত্রী, আমলা, দলের নেতাকর্মী সবাই আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ হবে এটাই স্বাভাবিক। এদের দ্বারা স্বাস্থ্যখাত সহ অন্যন্য খাতের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, যতই জিরো টলারেন্স বলে চিৎকার করুক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ে কোন সিন্ডিকেট নেই। কিন্তু আগের স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বললেন স্বাস্থ্যমন্ত্রণালয়ে সিন্ডিকেট আছে এটা প্রধানমন্ত্রীও জানেন। তাহলে প্রশ্ন আসে, প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে? সরকার এবং দুই মন্ত্রীর মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছেন, তাহলে একজন মিথ্যাবাদী কিভাবে মন্ত্রী হয়, এটাই জাতির প্রশ্ন।
নেতৃবৃন্দ বলেন, সরকারের এমন লেজেগুবরে অবস্থা যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলছেন যা খুবই উদ্বেগের। তিনি বলছেন ইতালিতে যে ৩৩ জন করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গিয়েছিল, তারা রিজেন্ট বা জেকেজি থেকে সার্টিফিকেট নেয়নি, অন্য হাসপাতাল থেকে নিয়েছে। কি ভয়ংকর, তবে কি বাংলাদেশে শুধু রিজেন্ট বা জেকেজি নয়, আরও অনেক প্রতারক প্রতিষ্ঠান আছে যারা করোনা ভুয়া সার্টিফিকেট বিক্রি করেছে?

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুধু সাহেদ, সাবরিনা, আরিফ নয়, এদের প্রশ্রয়দাতা মদদদাতাদের গ্রেফতার ও শাস্তি নিশ্চৎ করতে হবে, তাদের স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। নেতৃবৃন্দ স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজ মন্ত্রী-আমলাদের অপসারণ ও লুটপাটের পাহাড়াদার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল প্রগতিশীল, দেশপ্রেমিক গণতান্ত্রিক দল ও ব্যক্তির প্রতি আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ