শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » রেডিও মেকার ভুয়া ডাক্তারকে ২ লক্ষ টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » রেডিও মেকার ভুয়া ডাক্তারকে ২ লক্ষ টাকা জরিমানা
সোমবার ● ২০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেডিও মেকার ভুয়া ডাক্তারকে ২ লক্ষ টাকা জরিমানা

ছবি : আটক ভুয়া ডাক্তার ও তার সহযোগিরা।গাজী মো.গিয়াস উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের ভুয়া ডাক্তার সালাহউদ্দিনসহ তিনজনকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২০ জুলাই সোমবার দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকার নানাশশুর বাড়ির নিজ বভন থেকে রুগী দেখার সময় সালাউদ্দিন মেকার নামের এক ভুয়া চিকিৎসক তার কম্পাউন্ডার কবির পল্লান ও নজরুল ব্যাপারীকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার।
অভিযোগ রয়েছে এক সময়ের টিভি রেডিও সারার মেকার বর্তমানে বিভিন্ন রোগের চিকিৎসা করেন ও চিকিৎসা পত্র দেন এবং তিনি অ্যান্টিবায়োটিক ঔষধ নিজেই সরবরাহ করেন এছাড়াও নিজেই প্রেসক্রিপশন করেন। এসকল প্রমানাদিসহ হাতে নাতে আটক করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া ডাক্তার সালাহউদ্দিনকে ২লক্ষ ও তার দুইজন কম্পাউন্ডার কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও সে ভবিষ্যতে আর ডাক্তারি করবে না বলে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, গালুয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য স.ম রিয়াজ আহমেদ শাহিন।
জানাগেছে,সালাউদ্দিনের বাড়ি কাঠালিয়া উপজেলার কৈখালী গ্রামে। সে দীর্ঘ ১০ থেকে ১৫ বছর যাবত তার নানাশ্বশুর বাড়ি কানুদাসকাঠি মরহুম আলম সিকদারের প্রতিবেশী মরহুম আব্দুল খালেকের জামাতা।
এ ব্যাপারে কথিত ভুয়া ডাক্তার সালাহউদ্দিনের কাছে জানতেচাইলে তিনি বলেন,আমি কোন ডাক্তার না। আমি একজন পল্লি চিকিৎসক ও পল্লি চিকিৎসক হিসাবে যাহা কিছু দরকার হয় সেই সকল টাইটেল আমার আছে। আমার কাছে জানবেন কি জানবেন,আমার রুগীদের কাছে। রুগীরাই বলবে তারা আমার চিকিৎসায় ভালো হয়েছে কিনা। আমার রুগী রাজনৈতিক নেতারাসহ সাংবাদিকরাও রয়েছে। আপনি এর আগে কি করতেন? জানতে চাইলে সে বলেন,আগেতো মানুষ অনেক পেশায় থাকে। আমিও এইরকম ছিলাম। আপনিতো ভান্ডারিয়ায় টিভি,রেডিও এবং মোবাইলের মেকার ছিলেন? উত্তরে তিনি বলেন,হ্যা আমার টিভি,রেডিও মেকারের দোকানটি এখন ও আছে। সেখানে আমি বসিনা আমার অন্য লোক বসে। আপনি একসময় আসেন,স্বাক্ষাতে কথা হবে বলে জানান সালাহউদ্দিন মেকার।





আর্কাইভ