শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চারা বিতরণ
প্রথম পাতা » নওগাঁ » শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চারা বিতরণ
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চারা বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুই’শ জনের মাঝে চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ীর সাজা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে মাদক বিক্রয়ের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ছানাউল ইসলাম তাদের এই সাজা প্রদান করেন।

কারদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জয়সাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে লালন (২৪) ও বিপ্রবোয়ালিয়া গ্রামের নিতাই শাহ্ ছেলে সজিত শাহ্ (২৫)।

এ বিষয়ে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা এসআই প্রদীপ সঙ্গীয় ফোসসহ বিপ্রবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রয়কালে গাঁজাসহ আটক করে। পরে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম ভ্রাম্যমান আদালতে দুই জনের ৫শত টাকা জরিমানা ও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সোমবার সকালে তাদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

ভাতা ভোগীদের মাঝে দেড় কোটির অধিক টাকা বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে দুই হাজার ১ শত ৮৮ জন ভাতা ভোগীদের মাঝে দেড় কোটির অধিক টাকা বিতরণ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলার ৮ ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, গত ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে শাহাগোলা ইউনিয়নে ৬৩ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৭৮ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ৯৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ৮ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়। ভোঁপাড়া ইউনিয়নে ৬৫ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৯০ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ১৫৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১৩ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়। আহসানগঞ্জ ইউনিয়নে ৬৭ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৪ লাখ ২ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৫ জনের অনুকূলে ৩ লাখ ৯০ হাজার টাকা এবং ১৪৮ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ৮ লাখ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়। পাঁচুপুর ইউনিয়নে ৭১ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৪ লাখ ২৬ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ১৮৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১৬ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়। বিশা ইউনিয়নে ৭১ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৪ লাখ ২৬ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৬ জনের অনুকূলে ৩ লাখ ৯৬ হাজার টাকা এবং ১৩৯ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১২ লাখ ৫১ হাজার টাকা বিতরণ করা হয়। মনিয়ারী ইউনিয়নে ৬৬ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৯৬ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ১২৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১১ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। কালিকাপুর ইউনিয়নে ৬৩ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৭৮ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৫ জনের অনুকূলে ৩ লাখ ৯০ হাজার টাকা এবং ১৩১ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১১ লাখ ৭৯ হাজার টাকা বিতরণ করা হয়। হাটকালুপাড়া ইউনিয়নে ৬৫ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৯০ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ১৬৩ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১৪ লাখ ৬৭ হাজার টাকা বিতরণ করা হয়।
এ বিষয়ে বয়স্ক ভাতাভোগী শাহাগোলা গ্রামের জামাল উদ্দিন সরদার, বিধবা ভাতাভোগী জাতআমরুল গ্রামের মনোয়ারা বেওয়া বলেন, আমরা ভাতার টাকা পেয়ে কুব খুশি। এ টাকায় আমাদের সাংসারিক অভাব অনটন অনেকটা দুর হবে।
উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়ন সমাজকর্মীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তায় তালিকা প্রস্তুত করেছেন। উপজেলা পর্যায় ভাতা বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমানের ব্যবস্থাপনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সার্বিক তত্বাবধানে ভাতা ভোগীদের মাঝে সুষ্ঠভাবে ভাতা বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের তালিকা স্থানীয় ইউপি সদস্য এবং সমাজকর্মীর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এবং তা সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আর্কাইভ