শনিবার ● ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দিঘীনালায় গভীর রাতে গুলিতে নিহত-১
দিঘীনালায় গভীর রাতে গুলিতে নিহত-১
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘীনালার বাবুছড়া এলাকায় পাহাড়ী সন্ত্রাসীদের এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে এক নারী নিহত ও তার ১২ বছরের ছেলে গুলিবিদ্ধ হয়েছে।
আজ শনিবার ১৫ আগস্ট রাত দেড়টার দিকে অজ্ঞাত সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসীরা নাগরিক পরিষদ নেতা আব্দুল মালেকের বাড়ী লক্ষ্য করে ২০/২৫ রাউন্ড অতর্কিত গুলি বর্ষণ করলে তার স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম (৪০) এর পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা যায়।
এছাড়া সন্ত্রাসীদের একটি গুলি তার ছেলে মো. আহাদ (১২) এর কানের পাশ দিয়ে যায়। সে আহত হলে তাকেও দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার পর বাবুছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করেন।
স্থানীয়দের ধারণা ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে, এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক, উৎকন্ঠা ও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।





খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩