শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ক্রস ফায়ারের ভয় মামলায় ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ক্রস ফায়ারের ভয় মামলায় ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু
বুধবার ● ২৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ক্রস ফায়ারের ভয় মামলায় ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু

ছবি: ওসি কেপায়েতরাউজান প্রতিনিধি ::  রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহর বিরুদ্ধে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা আত্মসাতের মামলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। মামলাটি চট্টগ্রাম সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার নিজেই তদন্ত করছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার ২৫ আগষ্ট আদালতে হাজির ছিলেন মামলার বাদী কাঞ্চন চৌধুরী। তবে বাদীর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা থাকলেও তার অনুপস্থিতির কারণে জবানবন্দি রেকর্ড করতে পারেনি আদালত। পরে বাদীর আবেদনে আগামী ১ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। গত ২৪ আগষ্ট চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহসহ চার জনের বিরুদ্ধে মামলাটি করেন রাউজানের কুন্ডেশ^রী এলাকার কাঞ্চন চৌধুরী নামে এক ব্যাক্তি। আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের জন্য রাখা হয়। একই ভাবে মামলার সাক্ষীকে জবানবন্দি দিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
মামলার অভিযোগ পত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ অক্টোবর রাত ১১টায় শহর থেকে গ্রামের বাড়ি যায় কাঞ্চন চৌধুরী। রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুন্ডেশ্বরী এলাকায় তার বাড়ি। ওই রাতের ১টায় দিকে ওসি কেফায়েত উল্লাহ ও তার বাহিনী হঠাৎ তার বাড়ি ঘিরে ফেলেন এবং কাঞ্চন চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে ঘর তল্লাশি চালায়।একপর্যায়ে আলমারিতে থাকা মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির দুই লাখ টাকা, একটি চেইনসহ এক ভরি ১২ আনা স্বর্ণ থানা হেফাজতে নেয় কেফায়েত উল্লাহ। সঙ্গে কাঞ্চন চৌধুরীকেও থানায় নিয়ে যাওয়া হয়। কাঞ্চন চৌধুরীকে নিয়ে যাওয়ার সময় তার মেয়ে কেফায়েত উল্লাহর কাছে জানতে চাই বাবাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন কেফায়েত উল্লাহ বলেন, তোমার বাবার থেকে মাপ চেয়ে নাও। তিনি আর ফিরে আসবেন না। পরদিন কাঞ্চন চৌধুরীর স্ত্রী ও তার মেয়ে থানায় গেলে ক্রসফায়ার দেবে বলে আরও দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে কাঞ্চন চৌধুরীকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এসব বিষয় আদালতে করা মামলার এজহারে উল্লেখ করেন বাদী কাঞ্চন চৌধুরী। অপর দিকে রাউজান থানায় দীর্ঘ ৪ বছর ৪ মাস ৪দিন কর্মরত আলোচিত ওসি কেফায়েত উল্লাহ বদলী জনিত কারণে রাউজান ত্যাগ করলে কাঞ্চান চৌধুরী মামলাটি দায়ের করেন। রাউজান থানার ওসির বিরুদ্ধে ২০১৮ সালের অভিযোগটি এতদিন পরে কেন করা হয়েছে জানতে চাইলে কাঞ্চান চৌধুরী বলেন, ওসির ভয়ে রাউজান ছাড়তে হয়েছে আমাকে। আমি সবসময় ওসির আতংকে ছিলাম। তাই বদলীর পর অভিযোগটি আদালতে উপস্থাপন করেছি। আদালত অভিযোটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করছেন।
কাঞ্চান চৌধুরীর পর ওসি কেপায়েতের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে বলে রাউজানে গুণজন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছিুক উরকিচর উনিয়নের এক ব্যাক্তি জানিয়েছে, ওসি কেপায়েত উল্লাহর বিরুদ্ধে তিনি মামলা করবেন কয় একদিনের মধ্যে। তবে আর অভিযোগ প্রকাশ করেনি এই প্রতিবেদকের কাছে। কাঞ্চন চৌধুরীর মামলা ও রাউজানে বিভিন্ন জনের অভিযোগ প্রসঙ্গে জন্য জানার ফোন করা হলে ওসি কেপায়েত উল্লাহ ফোন রিসিভ করেনি।





আর্কাইভ