শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে বোনের বিরুদ্ধে বোনের জালিয়াতির অভিযোগ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে বোনের বিরুদ্ধে বোনের জালিয়াতির অভিযোগ
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে বোনের বিরুদ্ধে বোনের জালিয়াতির অভিযোগ

প্রর্তীকি ছবিমিল্টন চাকমা, মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে শাহীনা আক্তার এর বিরুদ্ধে জমি ও টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ছোট বোন চায়না আক্তার।
আজ ২৮ আগষ্ট শুক্রবার অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
চায়না আক্তার অভিযোগ করেন, তাঁর আপন বড় বোন শাহীনা আক্তার, ছোট ভাই আতাউর রহমান এবং ছোট বোন শামীমা আক্তার সুকৌশলে তাঁর কষ্টার্জিত জমানো টাকা ও ক্রয় কৃত জমির দলিল আত্মসাৎ সহ জমি দখল করে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, মহালছড়ি সদর ইউনিয়নের মহিলা সদস্য থাকা কালীন সময়ে তিনি মহালছড়ির কাটিংটিলা এলাকায় মিঠু মেম্বারের কাছ থেকে ০.৬৩ (তেষট্টি) শতক, লেমুছড়ির আবুল লিডারের কাছ থেকে ০.২৫ (পঁচিশ) শতক টিলা ভুমি ও খাগড়াছড়ির শালবন আদর্শ গ্রামে তাঁর নিজের আপন বড় বোন শাহীন আক্তার, পিতা - মৃত সরাফুল ইসলাম, মাতা নুরজাহান বেগমের কাছ থেকে ০.১৬ (ষোল) শতক ভুমি ক্রয় করেন।
২০০২ সালে চায়না আক্তারের বিবাহ জনিত কারণে তিনি শ্বশুর বাড়ি চলে যাওয়ার আগে তাঁর যাবতীয় ক্রয় কৃত জমির সমস্ত দলিলাদি বড় বোন শাহিনা আক্তার,( যিনি বর্তমানে মহালছড়ি উপজেলার আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন) এর নিকট আমানত হিসেবে জমা রাখেন।
বিয়ের পর তিনি তার খাগড়াছড়ি শালবন আদর্শ গ্রামে বাড়ি নির্মাণ করার জন্য কিছু টাকা জমিয়ে বড় বোন শাহিনা আক্তারের সাথে পরামর্শ করেন এবং তিনি সহযোগিতার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ৩ মাসের জন্য ২ লক্ষ টাকা ধার নেন।
এরপর ৪ মাস পর বাড়ি নির্মাণ কাজ শুরু করলে শাহিনা আক্তারের কাছে পাওনা টাকা দাবী করলে শাহিনা আক্তার টাকা ধার নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করে কোনো টাকা সে নেই নি বলে সাফ জানিয়ে দেই। এরপর থেকে শাহিন আক্তার, ছোট ভাই আতাউর রহমান, ছোট বোন শামীমা আক্তার সুকৌশলে চায়না আক্তারের টাকা ও ক্রয় কৃত জমির দলিল আত্মসাৎসহ জমি দখলের অভিযোগ করেন তিনি।
এসব প্রতারণা ও অন্যায়ের প্রতিবাদ করায় তার বৃদ্ধ মা ও ছোট ভাই আরিফুল ইসলামের বউকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শারিরীক নির্যাতন করে কোমর ভেংঙ্গে দেওয়ার ও অভিযোগ করেছেন তিনি।
এছাড়াও মহালছড়ির লেমুছড়ি এলাকায় আবুল লিডারের কাছ থেকে নেয়া ক্রয় কৃত জমি শাহিনা আক্তার মিথ্যা আশ্রয় নিয়ে দখল করার জন্য আবুল লিডারের অসুস্থতার সুযোগে তাঁর কাছ থেকে খালি স্টাম্পের উপড় স্বাক্ষর নিয়ে জাল দলিল তৈরি করেন বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এবং উক্ত জাল দলিলের বলে উল্লেখিত জায়গা বিক্রি করে দেন বলেও তিনি সাংবাদিকদের নিকট অভিযোগ করেন। যার কারনে জমির দলিল উদ্ধার করার জন্য খাগড়াছড়ি সদর থানায় তিনি একটি জিডি ও মামলা করেন। যার জিডি নং ৭০০/২০১৯। মামলা এক বছর চলার পর বিজ্ঞ জজ চায়না আক্তারের পক্ষে রায় দিয়ে জমির মালিককে চায়না আক্তারকে পুনরায় দলিল লিখে দিতে পরামর্শ দেন। যার মূলে আবুল লিডার চায়না আক্তারকে পুনরায় দলিল লিখে দিয়ে শাহিনা আক্তারের প্রতারণা মূলক দলিল বাতিল বলে লিখিত আকারে ঘোষণা করেন বলে জানান।
এই জন্য ক্ষিপ্ত হয়ে শাহিনা আক্তার তার দলবল নিয়ে চায়না আক্তার ও তার ছোট ভাই আরিফের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়ে প্রাণ নাশের হুমকি দেন বলে চায়না আক্তার অভিযোগ করেন। এই ব্যাপারে মহালছড়ি থানায় জিডি করা আছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, যার জিডি নং ৬৬১/১৯।

চায়না আক্তার আরো অভিযোগ করেন যে, তার বৃদ্ধ মা ও ছোট দুই ভাই শাহিনা আক্তারের অত্যাচারে জায়গা জমি বসত ভিটা সবকিছু হারানোর পথে। এছাড়াও শাহিনা আক্তার ও তার চক্র এই পর্যন্ত তার ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি ও পঞ্চাশ লক্ষ টাকার জমির দলিল আত্মসাৎসহ জমি দখল করেছে বলে অভিযোগ করেন তিনি।

এই ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি উল্লেখিত প্রতারক ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন, ভুমি সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ, আইন প্র‍য়োগকারী সংস্থা, দূর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এর সাহায্যে জমি ও জমির দলিল উদ্ধার, জালিয়াতি ও প্রতারনার উপযুক্ত বিচার প্রাথর্না করেছেন।

চায়না আক্তার এর অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে শাহিনা আক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত অভিযোগ গুলো মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সে এনজিও চাকরি করে এত টাকা ও জমি কোথায় পেলো? আমার চাকরি জীবনে দীর্ঘ ১৭ বছর পর্যন্ত আমার কর্মস্থল বরকল ও নানিয়ারচর উপজেলাতে ছিলাম। তখন আমি চায়না আক্তারের টাকা ও জমি আত্মসাত করবোই বা কিভাবে? এ ব্যাপারে আগেও আমার বিরুদ্ধে মামলা করেছে কিন্তু কোন প্রমাণ সে দিতে পারেনি বলে জানান শাহিনা আক্তার।
জমির প্রকৃত মালিক বয়োবৃদ্ধ আবুল লিডারের সাথে সরাসরি কথা বললে তিনি সাংবাদিকদের জানান, বিতর্কিত জায়গাটি তিনি চায়না আক্তারের কাছেই বিক্রি করেছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ