মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নিখোঁজের ২দিন পর জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের ২দিন পর জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে ৪ বছরের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শিশুটির নাম সোলাইমান। নিখোঁজের দুই দিন পর ১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়৷ রাতে হাসপাতালের মর্গে নিহতের স্বজনরা শিশু সোলাইমানের লাশ শনাক্ত করেন৷ নিহত সোলায়মান জামালপুর জেলার ইসলামপুর থানার ভেনুয়ারচর এলাকার মোকারম হোসেনের ছেলে৷ মোকাররম হোসেন মহানগরের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার আব্দুল মোতালেবের বাড়িতে ভাড়া থেকে ভাঙ্গারি মালামালের ব্যবসা করেন৷ তিনি ওই এলাকায় প্রায় ৮ বছর ধরে বসবাস করছেন৷
নিহত সোলায়মানের বাবা মোকাররম হোসেন জানান, তার একমাত্র ছেলে সোলাইমান গত শনিবার বিকেলে দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি৷ পরে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন৷ ওই রাতেই তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷ তিনি জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়৷
স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, কাশিমপুর সুরাবাড়ি এলাকার রাইস মিলের পাশে একটি জঙ্গলে শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন৷ পরে সন্ধ্যায় শিশুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
দুর্বৃত্তরা শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে৷ ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)