শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » জামায়াত সভাপতির ছেলে ছাত্রলীগ সভাপতি প্রার্থী ! বিস্মিত এলাকাবাসী
প্রথম পাতা » রাজনীতি » জামায়াত সভাপতির ছেলে ছাত্রলীগ সভাপতি প্রার্থী ! বিস্মিত এলাকাবাসী
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামায়াত সভাপতির ছেলে ছাত্রলীগ সভাপতি প্রার্থী ! বিস্মিত এলাকাবাসী

ছবি : সংবাদ সংক্রান্তসিরাজগঞ্জ  প্রতিনিধি :: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতির ছেলে এবার থানা ছাত্রলীগের নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন। ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী হওয়ায় জামায়াতের আমির নুরুল ইসলাম ওরফে নুর মোহাম্মাদের ছেলে তাওহীদুর রহমান বাচ্চু সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় বিস্মিত হয়েছেন এলাকাবাসী। চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সভাপতি-সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ-৩ - সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবার তাওহীদুর রহমান বাচ্চুর বাবা জামায়াতের সভাপতি ছিল বলে সলঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সরকার সহ একাংশ অভিযোগ দিয়েছেন।

ছাত্রলীগের একাধিক নেতা কর্মী জানিয়েছেন ,তাওহীদুর রহমান বাচ্চু সলঙ্গা থানা ছাত্রীলীগের সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ মোটা অংকের টাকার বিনিময়ে বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরও জানান তাওহীদুর রহমান বাচ্চু ছাত্রদলের সক্রিয় সদস্য ছিল। বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সে বিভিন্ন জনসভায় আওয়ামীলীগ বিরোধী বক্তব্য ও শ্লোগান দিত। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরেও বাচ্চুকে কোন দিন মিছিল মিটিং এ পাওয়া যায়নি। সলঙ্গা থানা ছাত্রলীগের সম্মেলনের আগে ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে সখ্যতা গড়ে তোলে। সীমিত সময়ের মধ্যে থানা ছাত্রলীগের সহ-সভাপতি পদ বাগিয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হওয়ায় তাকে ছাত্রলীগের কমিটিতে নাম দেখা যায়। থানা ছাত্রলীগের সহ-সভাপতি পদ বাগিয়ে নেওয়ার পর পরই রাতারাতি কলাগাছ ফুলে তালগাছ হয়ে যায় এই বাচ্চু। বাচ্চু ছাত্রদলের সদস্য ছিল বিষয়টি তখন প্রকাশ পেলেও কর্ণপাত করেনি নেতা কর্মীরা। আরো অভিযোগ করে বলেন, বাচ্চুর নানা থানার ভট্টমাঝুড়িয়া গ্রামের মৃত ফজলার রহমান এক জন রাজাকার ও শান্তি কমিটির সদস্য ছিল। তার মামারা বর্তমান জামায়াতের রাজনীতির সাথে জরিত। তার খালাত ভাই মেহেদী হাসান রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। তার নামে সলঙ্গা থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে।

সাম্প্রতিক তাওহীদুর বাচ্চু থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থীতা ঘোষনা করলে তার বাবা নুর মোহাম্মাদ জামায়াতের সভাপতি ছিল বলে অভিযোগ উঠেছে।

বাচ্চুর মত ছাত্রদলের এক জন কর্মী যদি অনৈতিক ভাবে নেতা কর্মীদের কাছ থেকে থানা ছাত্রলীগের সভাপতি পদ বাগিয়ে নিলে থানার প্রতিটি আওয়ামী পরিবারের মাঝে আত্মবিরোধ ও অশান্তির সৃষ্টি হবে। আর প্রকৃত আওয়ামীলীগের ত্যাগি নেতা কর্মীরা বঞ্চিত হবে পদ পদবী থেকে। থানা ছাত্রলীগের সিনিয়র নেতা কর্মীদের দাবি থানা ছাত্রলীগে যেন কোন জামায়াত বিএনপি পরিবারের সদস্য পদ-পদবী না পায়। জামায়াত বিএনপি পরিবারের কোন সদস্য যদি থানা ছাত্রলীগের পদ পায় তা হলে কঠোর আন্দলনের হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী তাওহীদুর রহমান বাচ্চু তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, সামনে থানা ছাত্রলীগের সম্মেলন আমি সভাপতি পদে পদপ্রার্থী একটি কুচক্রি মহল আমার ও আমার পরিবারের মান ক্ষুন্ন করার জন্য উঠে পরেছে। আমার পরিবার জামায়াত বিএনপির রাজনীতির সাথে কোন দিন জরিত ছিল না। এক প্রশ্নের উত্তরে বলে, আমার বাবার নামে যে কমিটি তালিকা প্রকাশ করা হয়েছে এটা তারা নিজেরা তৈরী করেছে।

সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদুল কবির হান্নান বলেন, বাচ্চু আমার ইউনিয়নের ছেলে আমি যখন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম বাচ্চুকে কোন মিটিং মিছিল আন্দলন সংগ্রামে পাইনি। তার পরিবার জামায়াতের রাজনীতির সাথে জড়িত। বাচ্চু নিজেও ছাত্রদলের সক্রিয় সদস্য ছিল।

রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ জানান, বাচ্চু জামায়াত পরিবাররে সন্তান তার নানা এক জন রাজাকার ছিল। তার বাবা নুর মোহাম্মাদ ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ড জামায়াতের আমির ছিল। জামায়াত পরিবারের সন্তান যদি ছাত্রলীগের নেতা হয় তা হলে দলের অপূরনীয় ক্ষতি হবে ।

রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন মল্লিক জানান, বাচ্চু বর্তমান ছাত্রলীগ করে। পূর্বে বাচ্চু ও তার পরিবার কোন দলের সদস্য ছিল আমার জানা নেই।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল্লাহ- বিন আহমেদ বলেন, বাচ্চুর বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ট তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টার্চায্য নির্দেশ বাংলাদেশ ছাত্রলীগে কোন জামায়াত - বিএনপি পরিবারের লোকের স্থান হবে না ।

সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সাথে কথা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগের সাথে বাচ্চুর বাবার জামায়াতের সভাপতি ছিল তার একটি কপিও পেয়েছি। তদন্ত করে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবেও বলে জানান।





রাজনীতি এর আরও খবর

তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)