শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে গৃহবধূর চুল কেটে নির্যাতন: আটক-৩
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে গৃহবধূর চুল কেটে নির্যাতন: আটক-৩
বুধবার ● ২১ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে গৃহবধূর চুল কেটে নির্যাতন: আটক-৩

ছবি : সংবাদ সংক্রান্তনিশাত আনজুমান, আক্কেলপুর প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে গৃহবধূর মাথার চুল কেটে ঘরে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ স্বামী, ভাসুর ও শ্বশুরকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তিলকপুর ইউনিয়নের করমজি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিনের সাথে একই উপজেলার পৌওতাঁ সজ্জনকুড়ি গ্রামের মাহতাব হোসেনের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই গৃহবধূর শাশুড়ি, শ্বশুর, ভাসুর ও স্বামী মিলিয়ে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দেন। স্বামীর সংসার টিকে রাখার জন্য গরিব বাবার বাড়ি থেকে দফায় দফায় টাকা এনে শাশুড়ি ও শ্বশুরের হাতে তুলে দিয়েছেন গৃহবধূ।
১০ অক্টোবর শনিবার আবারও বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে চাপ সৃষ্টি করলে গৃহবধূ বাবার বাড়ি থেকে যৌতুকের টাকার জন্য যেতে আপত্তি করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে শাশুড়ি নাজমা (৫২), শ্বশুর আবুল কালাম আজাদ ওরফে বুলু (৬০), ভাসুর শাহিন (৩৫) ও স্বামী রুহুল আমিন (৩০) গৃহবধূর হাত-পাঁ বেঁধে মাথার চুল কেটে একটি ঘরে আবদ্ধ করে বিভিন্নভাবে নির্যাতন করে।

পরে খবর পেয়ে ১৮ অক্টোবর নির্যাতনের শিকার গৃহবধূর বাবা-মাসহ কয়েকজন স্বজন জামাইয়ের বাড়িতে গিয়ে দেখেন—তার মেয়ের মাথার চুল কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এ ঘটনা তাদের জামাইয়ের কাছে জানতে চাইলে তাদেরকেও মারপিট করেন ওই পরিবারে লোকজন। ওই দিন গ্রামবাসীর সহায়তায় নির্যাতিতাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। গৃহবধূ কিছুটা সুস্থ হলে তার মা বাদী হয়ে ১৯ অক্টোবর আক্কেলপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী, শ্বশুর ও ভাসুরকে আটক করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)