শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস : যুবক আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস : যুবক আটক
বুধবার ● ২১ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস : যুবক আটক

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে ‘কুরুচিপূর্ণ স্টোরি স্ট্যাটাস’ দেওয়ায় চট্টগ্রামের রাউজানে এক মাদ্রাসার ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আটক মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসান ছাত্রের নাম জামিল হোসেন (২১)। তিনি রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম কদলপুর গ্রামের মোশাররফ আলী বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্র। বুধবার ২১ অক্টোবর দুপুরে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের স্টোরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয় ওই যুবক। স্ট্যাটাস পোস্টকারী জামিল হোসেনকে শনাক্তের পর মঙ্গলবার ২০ অক্টোবর রাত সাড়ে ৯টায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বুধবার ২১ অক্টোবর রাউজান পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মামলা বাদী জমির উদ্দিন পারভেজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী মা’। যেই ছাত্র প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে তার বিরুদ্ধে বাদী হয়ে আমি রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি। ঐ যুবক পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকার করেছে। আমরা চাই তার শাস্তি হোক। ভবিষৎ কেউ যেন এই ধরনের কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে অপরাধে জড়িয়ে না পড়ে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)