শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে শিশুকে অপহরণকালে ৪ জনকে পুলিশে সোপর্দ
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে শিশুকে অপহরণকালে ৪ জনকে পুলিশে সোপর্দ
বুধবার ● ২১ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে শিশুকে অপহরণকালে ৪ জনকে পুলিশে সোপর্দ

ছবি : সংবাদ সংক্রান্তবগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে সাড়ে ৪বছরের শিশুকে প্রাইভেট কারযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতা কর্তৃক কার ভাংচুর করে ৪জন অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। আজ বুধবার উপজেলার পাচমাইল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি মুর্হুতের মধ্যে জানা জানি হলে এলাকার শত শত মানুষ এসে ভিড় জমায়। ঘটনাস্থলে পুলিশ এসেও অপহরণকারীদের প্রাণ রক্ষা করতে হিমশিম খেতে হয়। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান আরো সঙ্গীয় ফোর্স এসে এলাকাবাসির সহযোগিতা নিয়ে অপহরণকারীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া গ্রামের সুজন প্রামানিকের সাড়ে ৪বছরের ছেলে পাশ^বর্তী ইটভাটা ছয়মাইল এলাকা এলে ওই সময় বগুড়াগামী একটি প্রাইভেট কার এসে শিশুকে জোর করে প্রাইভেট কার গাড়ীতে তুলে নেয়। ঘটনাটি একজন মহিলা দেখতে পেয়ে একজন মোটর সাইকেল আরোহীকে জানালে তিনি দ্রুত গতি গিয়ে স্থানীয় পাচমাইল এলাকায় কারটি গতিরোধ করে। এ সময় আশেপাশের লোকজন এসে কারের মধ্যে থেকে শিশুকে উদ্ধার করে এবং স্থানীয় জনতা কারটি ভাংচুর করে ওই ৪জন অপহরণকারীকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদেরকে জনগনের হাত থেকে বাচাতে একটি ঘরের মধ্যে আটকে রেখে থানা পুলিশ সংবাদ দেয়া হয়। পুলিশ আসার পর অপহরণকারীদের সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের হাপানিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (২৭), ইজার মোল্লা’র ছেলে মিল্লাত মোল্লা (৩০), ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার চান্দহর গ্রামের সামছুল হক এর ছেলে আরিফুল ইসলাম (২৫) ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরের উত্তরপাড়ার মৃত ময়েন সরকারের ছেলে আল আমিন সরকার (২৩)। এ ঘটনায় অপহৃত শিশুর পিতা সুজন প্রামানিক বাদী হয়ে প্রাইভেট কারের চালকসহ ৫জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ৪অপহরণকারী গ্রেফতার হলেও কার চালক পলাতক রয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

গাবতলীতে মাদক ব্যবসায়ী’কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
বগুড়া :: মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ ও ছিনতাইকারী জাহিদ হাসান জয় ও তাঁর বাহিনীদের বিরুদ্ধে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে আজ বুধবার বগুড়ার গাবতলী নেপালতলী জাতহলিদা তিনমাথা মোড় সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা এবং মানববন্ধন পালিত হয়েছে। প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, জেলা যুবলীগ নেতা নুরেজ্জামান সিদ্দিকী, সমাজসেবক সাজেদুর রহমান সুজন, সাবেক ইউপি সদস্য আব্দুল মমিন, আব্দুর রাজ্জাক, মহিদুল ইসলাম, এলাকাবাসীর মধ্যে মোবারক আলী দুলু, খাজা মন্ডল, মিষ্টার মন্ডল, হোসেন আলী, মুন্টু সরকার’সহ এলাকার সর্বশ্রেণী পেশার মানুষ প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী জয় ও তাঁর বাহিনী দূীর্ঘদিন হলেই মাদক ব্যবসা’সহ সমাজে নানা অন্যায়-অত্যাচার ও অপকর্ম চালিয়ে আসছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরকে অতিদ্রুত গ্রেফতার করতে থানা প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

নেপালতলীতে দূর্গাপূজা মন্ডপে আর্থিক অনুদান
বগুড়া ::  আজ বুধবার বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন এর বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করলেন জেলা যুবলীগ এর নেতা বিশিষ্ট ঠিকাদার নুরেজ্জামান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল হক জিন্না, সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, আ’লীগ নেতা আব্দুল বাঁকী, যুবলীগ নেতা সামিউল ইসলাম, খায়রুল ইসলাম সাগর, রিমন আহম্মেদ, সাব্বির হোসেন , রেজাওয়ান আহম্মেদ, তারাজুল ইসলাম, ধনঞ্জয় মন্দির কমিটি মধ্যে দুলাল চন্দ্র, শ্যামল চন্দ্র, বিদু চন্দ্র এবং নিশ্চিতপুর সার্বজনিন দূর্গামন্দির কমিটি মধ্যে রাজ কুমার, রঘু নাথ ও লিটন সরকার প্রমূখ। এরপূর্বে জেলা যুবলীগ নেতা নূরেজ্জামান সিদ্দিকী নেপালতলী ইউনিয়ন এর বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে নগদ অর্থ প্রদান ও শারদীয় দূর্গাউৎসব এর শুভেচ্ছা বিনিময় করেন।

গাবতলীতে জমির বিরোধে ভাংচুর ও মারপিট
বগুড়া :: বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধে বসতবাড়ী ভাংচুর ও মারপিট করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের গোড়দহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, পৌরসভাধীন গোরদহ গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুর রহমানের সাথে বসতবাড়ীর জায়গা নিয়ে তারই সহদোর ভাই আবু তালেব রাঙ্গার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২০অক্টোবর সন্ধ্যায় ওই প্রতিপক্ষরা বিভিন্ন ধারালো অস্ত্র ও লাঠিসোঠায় সজ্জিত হয়ে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও ৪২ফুট ইটের সিমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এতে প্রায় ২লাখ টাকা ক্ষতি সাধিত হয়। এ সময় ছেলে আঃ রউফ, ভাতিজা সিহাব ও সাহাদত, বড়ভাবি নার্গিস ও মরিয়ম, স্ত্রী বেবী বেগম ও নাতী আব্দুল্লাহ আল লাবিব এগিয়ে এলে তাদেরকেও এলোপাতারীভাবে মারপিট করে স্ত্রী বেবী বেগমের গলায় থাকা ৬৫হাজার টাকা মুল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এদের মধ্যে আঃ রউফকে লোহার শাবল দিয়ে মেরে হাতের কবজি ভেঙ্গে ফেলে। আঃ রউফকে আশংকাজনক অবস্থায় প্রথমে গাবতলী হাসপতাল পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহমান বাদী হয়ে ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে থানার ওসি নুরুজ্জামান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





বগুড়া এর আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আর্কাইভ