শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্তমুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৪র্থ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটি) গাজীপুর সার্কেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, গাজীপুরের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) ফারহানা আফরোজ জেমি, গাজীপুর জেলা আঞ্চলিক পরিবহণ কমিটির সদস্য প্রফেসর এম. এ বারী, গাজীপুর জেলা আঞ্চলিক পরিবহণ কমিটির সদস্য অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডা. মো. লোকমান হোসেন, গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহম্মেদ সরকার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিআরটি গাজীপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. এনায়েত হোসেন মন্টু।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিআরটি গাজীপুর সার্কেল এর মোটরযান পরির্দশক কামরুজ্জামান, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক, গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য জনসাধারণ, চালক, বাস মালিক ও প্রশাসনের সবাইকে সম্মিলিত ভুমিকা রাখতে হবে। চালকদের উন্নত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে আরো সচেতন হবে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডা. মো. লোকমান হোসেন বলেন, আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কোছে দাবী করেছিলাম জয়দেবপুর রেলগেইটের উপর ফ্লাইওভার করার জন্য। তিনি বলেছিলেন, আমি করে দিবো। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা ব্যাটারীচালিত অটোরিকসা করে বাজার থেকে মালামাল নিয়ে বাসায় যাওয়ার সময় পুলিশ আমাদের নামিয়ে দেয়। মুক্তিযোদ্ধা, অসুস্থ, বয়স্ক নারী পুরুষকেও নামিয়ে দেওয়া হয়। একটা নীতিমালা করে ব্যাটারীচালিত অটোরিকসা চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হোক।

বক্তারা বলেন, সড়ক নিরাপদ ও দুর্ঘটনা হ্রাস করতে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সঠিক থাকতে হবে। গাড়ি চালক ও পথচারীদের সঠিক ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
এর আগে সকালে জেলা প্রশাসকের গেইটে রাজবাড়ি সড়কে সকলের মাঝে সড়ক দুর্ঘটনা বিষয়ক সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্কাইভ