শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » বালুখালী বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত ৬জন, পরিস্থিতি থমথমে
প্রথম পাতা » কক্সবাজার » বালুখালী বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত ৬জন, পরিস্থিতি থমথমে
শনিবার ● ২৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বালুখালী বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত ৬জন, পরিস্থিতি থমথমে

ছবি : সংবাদ সংক্রান্তপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: উখিয়ার বালুখালী পানবাজারে দু’দফায় হামলা,ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন্য আহত হয়েছে। একটি ইজিবাইক ছিনতাই করা হয়েছে। আরও হামলার ভয়ে প্রায় দোকান পাঠ বন্ধ রয়েছে। বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীদের ধারণা আরও ঘটনা হওয়ার আশংকা রয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বালুখালী পান বাজারে দেখা গেছে থমথমে অবস্থা। বাজারে ফেরি করে পান, সুপারী বিক্রেতা ছগির আহমদ বলেন, এটা নতুন কিছু না প্রায় সময় এখানে এধরণের ঘটনা ঘটে থাকে। ব্যবসায়ীদের মালামাল লুট হয়। ঘটনার পরে পুলিশ আসে। কিছুদিন শান্ত থাকার পরে আবারও ঘটে সন্ত্রাসী ঘটনা।
স্থানীয় প্রবীণ সমাজ সেবক আলী আহমদ বলেন,ইয়াবা ব্যবসা করে দিন মজুর, চাই দোকানের কর্মচারী,মোটর শ্রমিকসহ অনেকের কালো টাকা হয়েছে। টাকার প্রভাবে অনেকে কাউকে পাত্তা দিচ্ছে না। কালো টাকায় গড়ে তুলছে কেউ কেউ গ্রুপ, সংগ্রহ করেছে অবৈধ অস্ত্র।
বালু খালী টমটম (ইজিবাইক) চালক শ্রমিক সমবায় সমিতির সভাপতি রিদুয়ান সিদ্দিকী, সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, ৫/৬ মাস পূর্বে চিহ্নিত ইয়াবা গডফাদার বক্তার ও তার ভাই জাহাঙ্গীর অস্ত্র শস্ত্র ও রোহিঙ্গা নিয়ে টমটম সমিতির অফিস দখল করতে এসেছিল।তান্ডব চালিয়ে অফিস,দোকান পাঠ ভাংচুর করেছিল।শনিবার সকালেও ওরা সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে।
কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যায়। দুপুর দেড়টার দিকে আবারও হামলা চালায়। এতে টমটম চালক আবু তাহের (৩০), নুরুল আফসার (২৬), ছৈয়দ নুর(৩২),আবুল কালাম(২৪), রিফাত (২২) সহজ ৬/৭জন আহত হয়। এঘটনার পরে থেকে বালুখালী পান বাজারের অধিকাংশ দোকান পাঠ বন্ধ রয়েছে। ব্যবসায়ী ও লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। রাস্তা ঘাট প্রায় ফাঁকা, যানবাহন চলাচলও কমে গেছে। বিরাজ করছে দু’ পক্ষের মাঝে উত্তেজনা।
এনিয়ে অভিযুক্ত বক্তার ও জাহাঙ্গীর কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ব্যাপারে জানা যায়। স্থানীয় একটি টমটম অফিস দখলকে কেন্দ্র করে একটা পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।





কক্সবাজার এর আরও খবর

রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী

আর্কাইভ