শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কৃষি » পাট চাষের প্রণোদনার টাকা মৃত মানুষের পকেটে
প্রথম পাতা » কৃষি » পাট চাষের প্রণোদনার টাকা মৃত মানুষের পকেটে
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাট চাষের প্রণোদনার টাকা মৃত মানুষের পকেটে

ছবি : সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে আলতাফ হোসেন মারা গেছেন অনেক আগে। একই ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আতর আলীও পরোপারে। ফকির আলীর ছেলে আনছার আলী সরকারী কর্মকর্তা। মৃত ছামেদ আলীর মেয়ে দুলি খাতুন ভিক্ষুক। অথচ তাদের নামে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে পাট বীজ ও সারের প্রণোদনার টাকা বিতরণ দেখানো হয়েছে। তারা মাষ্টর রোলে সাক্ষর করে টাকাও তুলেছেন। নরেন্দ্রপুর গ্রামের আনছার আলী কৃষি কর্মকর্তা হিসেবে কোটচাঁদপুরে কর্মরত। পাট চাষিদের তালিকায় তার নাম দেখে তিনি বিস্মিত। তিনি জানান, ৩৩ বছরের চাকরী জীবনে আমার কোন আবাদযোগ্য জমি ছিল না। তিনি জানান এই নামে নরেন্দ্রপুর গ্রামে আরেকজন আছেন। তথ্য নিয়ে জানা গেছে, শুধু কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নেই নয়, সারা জেলায় পাট চাষে সার ও বীজ ভর্তুকীতে ঘাপলাবাজীর অভিযোগ উঠেছে। মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নে গ্রামের বাসিন্দা নয় এমন চাষীর নাম এবং চাষ হয়না এমন এলাকার কৃষকের নাম রয়েছে ভর্তুকির তালিকায় রয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা, মহেশপুর, কোটচাঁদপুর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় পাট চাষিদের তালিকা প্রণয়ন ও প্রণোদনার বীজ-সার বিতরণে ব্যপক অনিয়ম হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে ঝিনাইদহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী বলছেন, এই অনিয়মের ব্যাপারে তিনি তথ্য পেয়েছেন। উপজেলা পর্যায়ের কমিটির সঙ্গে আলাপ করে তিনি ব্যবস্থা গ্রহন করবেন। কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে ২৩৫ জন পাট চাষির তালিকা দেওয়া হয়। এই তালিকায় মৃত ব্যক্তি ছাড়াও ভিক্ষুক ও ভুমিহীন মানুষের নাম রয়েছে। ইউপি সদস্যরা বলছেন তালিকা প্রণয়ন ও বিতরণের সময় তাদের বলা হয়নি। ইউপি সদস্য আব্দুল লতিফ রিপন জানান, পাট বীজ ও সার বিতরণের খবর তিনি জানেন না। নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রণি লস্কার জানান, অনেক সময় হুট করে তালিকা চাওয়া হলে দ্রুত তালিকা পাঠাতে যচাই বাছাই করা সম্ভব হয় না। তাছাড়া আমরা যে তালিকা জমা দিই সে মোতাবেক বীজ ও সার দেওয়া হয় না। ফলে অনেক কৃষক পায় আবার অনেকে পায় না। তিনি বলেন, আমি ব্যবসা বানিজ্য করি। পরিশ্রম করে খায়। কৃষকদের এই ২/৫ কেজি সার বা বীজ মেরে খাওয়া চেয়ারম্যান আমি নয়। আমি হারাম টাকা আয় করার বিপক্ষে বলেও তিনি জানান। এদিকে গেল পাট মৌসুমে মহেশপুর উপজেলায় পৌরসভা ও ১২ টি ইউনিয়নে উন্নতমানের পাট, পাট বীজ ও চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই হাজার আঠারো জন (২০১৮ জন) চাষীকে পাট অধিদপ্তর থেকে সহায়তা দেওয়া হয়। চাষী প্রতি বরাদ্দ ছিল ৬ কেজি ইউরিয়া, টিএসপি ৩ কেজি এবং এমওপি ৩ কেজি হারে। কিন্তু তালিকার প্রায় অর্ধেক চাষীই পাট চাষে জড়িত না আর যারা জড়িত তাদের অর্ধেকই পায়নি কোন ভর্তুকির টাকা। মহেশপুরে ভর্তুকির তালিকায় ৭৬ নম্বরে থাকা মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিনুর রহমান জানান, আমার কোন পাট চাষ নেই। তবুও ভর্তুকির তালিকায় কিভাবে নাম আসলো তা তো বলতে পারবো না। আর তালিকায় এই গ্রামের যাদের নাম দেখলাম তারা এই গ্রামের বাসিন্দা নয়। বাশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের চাষী রবিউল ইসলাম জানান, আমাদের গ্রামে কোন পাটের চাষ হয় না। আমরা সবাই ধান চাষ করি। নেপা ইউনিয়নের পাট চাষী শামীম হোসেন বলেন, আমার পাট চাষ রয়েছে। তবে কোন ভর্তুকি পায়নি। কখন এসব আসে তাও জানিনা। মান্দারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিদুল ইসলাম বলেন, পরিস্থিতিই আমাদের এটা করিয়েছে। পাট কর্মকর্তার উপর দায় চাপিয়ে তিনি বলেন, পাট কর্মকর্তাকে বার বার বলা হলেও সে তালিকা ঠিক করেনি। এক্ষেত্রে আমার কিছুই করার নেই। বাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, তালিকা প্রণয়নের সময় আমি ছিলাম না। এই ভুল তালিকা কিভাবে উপজেলায় গেল তাতো বলতে পারবোনা। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অপু কুমার শিকদার জানান, আমি একা এখানে কর্মরত। সব দিকে তদারকি করা আমার একার পক্ষে সম্ভব না। যে তালিকায় পেয়েছি সেভাবে চেয়ারম্যানদের বলেছি সার বিতরণ করতে। মহেশপুর ভর্তুকি বিতরণ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্বতী শীল বলেন, স্থানীয় পর্যায়ে হয়তো তালিকা প্রণয়নকারী ও বাছাই কমিটির কোন স্বজনপ্রীতি থাকতে পারে। বিষয়টি আমি যখন জানতে পেরেছি, অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)