শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ২ সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ২ সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ২ সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ছবি : সংবাদ সংক্রান্তমো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান জেলার সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগসহ তিনজনের নামে ৫০০/৫০১ ধারায় মামলা করেছে আব্দুস সালাম ও আজির উদ্দীন নামে ব্যাংকের দুই কর্মচারী। এই দুই কর্মচারী সম্প্রতি টাকা চুরির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন। অভিযোগপত্রে প্রধান আসামী করা হয়েছে কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নাজমুস সাদাতকে। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী কালীগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারকের আদালতে সাময়িক বরখাস্তকৃত আব্দুস সালাম ও আজির উদ্দীন পৃথক ভাবে অভিযোগ দুইটি দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্ত করে ২০২১ সালের ২১ জানুয়ারী কালীগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নিদের্শ দিয়েছেন। বাদী আব্দুস সালাম ও আজির উদ্দীন পৃথক অভিযোগপত্রে উল্লেখ করেছেন প্রধান আসামী তার অধীনস্ত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। প্রতিবাদ করায় দুই মামলার বাদীর সঙ্গে প্রধান আসামী ব্যাংক ম্যানেজারের মতনৈক্য হয়। এরপর ১ নং আসামী অপর আসামীদের সঙ্গে ষড়যন্ত্র করে ব্যাংকের কর্মচারী প্রবিধানমালা-২০০৮ বিধি উপেক্ষা করে বাদী ও তার পরিবারের ভাবমুর্তি নষ্টের জন্য অপপ্রচারের অংশ হিসেবে গত ২৭ ও ২৮ অক্টোবর “কালীগঞ্জ অগ্রনী ব্যংকের দুই কোটি টাকা আত্মসাৎ ম্যানেজারসহ দুই কর্মকর্তা বরখাস্ত” শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এতে ১০ লাখ টাকা করে দুই বাদীর নাকি ২০ লাখ টাকা সম্মানহানী ঘটেছে বলে দাবী করা হয়। এদিকে অগ্রনী ব্যাংক ঝিনাইদহ জোনাল অফিস থেকে তথ্য নিয়ে জানা গেছে, মামলা দায়েরকারী কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের দুই কর্মচারী আব্দুস সালাম ও আজির উদ্দীন ব্যাংক থেকে ভুয়া কৃষক সাজিয়ে লাখ লাখ টাকা লুট করেছেন। তদন্ত শুরুর আগে ও পরে তারা বিভিন্ন সময় ২৫ লাখ টাকা জমাও দিয়েছেন। প্রথমিক ভাবে সত্যতা প্রমানিক হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়। ঝিনাইদহ জোনাল অফিস ও ঢাকা অফিসের তদন্ত চলমান রয়েছে। কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের ম্যানেজার নাজমুস সাদাত জানান, প্রতিদিন সাময়িক বরখাস্তুকৃদদের বিরুদ্ধে নতুন নতুন অসঙ্গতি ও দুর্নীতির তথ্য পাচ্ছে তদন্ত দল। এদিকে দুই সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানীমুলক অভিযোগ দাখিল করায় সারা জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। ঝিনাইদহ, কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিক, প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটের সদস্যরা এই মিথ্যা এবং হয়রানীমুলক অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের আহবান জানিয়েছেন। নইলে তারা কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন।

আলোচিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু ফের ফেনসিডিলসহ আটক

ঝিনাইদহ :: ঝিনাইদহ পশ্চিমাঞ্চলের আলোচিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী সেই মিন্টু ফের মিন্টু ৫০ বোতল ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। মিন্টু চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের সানোয়ার ওরফে বড়লোক মনার মিয়ার ছেলে। ১৬ই নভেম্বর সোমবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ভেটরিনারি কলেজের সামনে থেকে গোয়েন্দা পুলিশের এসআই সেলিম তাকে আটক করেন। তার শরীর তল্লাসী করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ইতিপুর্বে মিন্টু দশমাইল গরুহাটের একটি হোটেল থেকে গাঁজাসহ ঝিনাইদহ র‌্যাব-৬ এর হাতে আটক হয়। কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে মুক্তি পেয়ে আবারো সে এলাকায় ব্যাপকভাবে মাদক ব্যবসা শুরু করে। এছাড়া তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিক বার আটক ও রহস্যজনক ভাবে ছাড়া পেয়ে পূর্বের পেশায় ফিরে যাওয়ার অভিযোগ রয়েছে। এলাকাবাসির অভিযোগ, আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিন্টু দীর্ঘদিন ধরেই প্রশাসনের নাকের ডগায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। জীবনা গ্রামের নিভৃত বিলের ধারে রয়েছে তার একটি বিশাল বাগানবাড়ি। সেখানে নিয়মিত মাদকের আড্ডা চলতো। চলতো নাচ গান ও অসামাজিক কার্যকলাপ। জীবনা বিলের ধারে রয়েছে তার অসাাজিক কার্যকলাপের প্রধান ডেরা। বাইরে থেকে নারী নিয়ে এসে সেখানে ফুর্তি মারা হতো মর্মে তার বিরুদ্ধে এলাকাবাসির ব্যাপক অভিযোগ রয়েছে। তাছাড়া চুয়াডাঙ্গার জীবনা, দশমাইল, সদরের বংকিরা, গোবিন্দপুর, হাজরা ও চোরকোল গ্রামে মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই মিন্টু। তার অত্যাচারে এলাকাবাসি ছিল ব্যাপক অতিষ্ঠ। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এসআই সেলিম জানান, গোপন সুত্রে খবর পেয়ে আমরা হলিধানী ইউনিয়নের ভেটরিনারি কলেজের সামনে চেকপোষ্ট বসিয়ে তাকে আটক করতে সমর্থ হয়। তার বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় মামলা করা হবে। এদিকে মিন্টুর গ্রেফতারের খবর ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আপামর জনতার মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে মর্মে সাংবাদিকদের নিকট জানিয়েছে এলাকাবাসি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ