শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » সরকারী দলকেই প্রথমে প্রমাণ করতে হবে যে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » সরকারী দলকেই প্রথমে প্রমাণ করতে হবে যে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : সাইফুল হক
রবিবার ● ২২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারী দলকেই প্রথমে প্রমাণ করতে হবে যে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : সাইফুল হক

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক গতকাল দেয়া বক্তব্যকে (প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়) স্বাগত জানিয়েছেন এবং বলেছেন তার এই বিলম্বিত উপলব্ধি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারি দল ও সরকারকেই আগে দৃশ্যমানভাবে প্রমাণ করতে হবে যে, তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সরকার সরকারি দলকে বিশ্বাসযোগ্যভাবে এটা দেখাতে হবে রাজনৈতিক বিরোধীদেরকে নির্মূল করার কলাকৌশল থেকে তারা সরে এসেছেন। কারণ রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ত দৌড়ের মধ্যে রেখে তাদেরকে ছত্রভঙ্গ, দুর্বল ও বিনাশের পথে ঠেলে দেবার মধ্যে কোন কৃতিত্ব নেই। সরকারি দল যদি সত্যি সত্যি এটা বিশ্বাস করেন যে, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয় তাহলে গণতান্ত্রিক ধারার সকল রাজনৈতিক দলের জন্য এই সুযোগ নিশ্চিত করতে। তিনি বলেন,ম সরকার ও সরকারি দলের সদিচ্ছা প্রমাণে এটা প্রমাণ করতে হবে যে, সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে, রাজনৈতিক বিরোধীরাও একই গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে পারছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্য নিছক প্রচারসর্বস্বতায় পর্যবসীত হবে না। বাস্তবেই তারা মানুষের ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তারা রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন। বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে সহনশীল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পথ উন্মুক্ত করবেন।

আজ রবিবার দুপুরে পার্টির ঢাকা মহানগরীর সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

পার্টির মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন ও জোনায়েত হোসেন প্রমুখ।

সভায় পার্টির ঢাকা মহানগরের সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয় এবং ২৪ নভেম্বর বিকাল ৪ টায় পার্টির ঢাকা মহানগরের সদস্যদের সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)